somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিহিমুমু-৯

১১ ই মার্চ, ২০২০ সকাল ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিহিমুমু-৮

এবার খালুকে ফোন দেবার পালা...

খালু ফোন ধরতেই খুব গম্ভীর গলায় বললাম - "খালু সাহেব, সমস্ত আয়োজন কমপ্লিট। আজ সন্ধায়ই কাজ খতম হয়ে যাবে।"

"কিরে হিমু?..অ্যা? কি খতম হয়ে যাবেরে?"

"আপনিতো আর ফোন করলেননা। এদিকে কাজটা ফ্রীতে করার সুজোগ পেয়ে গেলাম। তাই খালাকে খুন করানোর সিদ্ধান্তটা নিয়েই ফেললাম।"

"সিদ্ধান্ত নিয়ে ফেললাম মানে? এই আহাম্মক! আমি কি বলেছি খুন করতে?"

"আহা তা বলেননি আবার না ওতো করেননি। তাছাড়া হুরমতি চাচি যেহেতু কোন টাকা পয়সা নেবে না তাই আপনাকে আর বলার প্রয়োজন মনে করি নি।"

"হুরমতি চাচি?" - খালু মনে হয় একটু অবাক হলেন। - "খুনি কি মহিলা নাকি?"

"অবশ্যই মহিলা খুনি। আমার খালাকে পুরুষ খুনি দিয়ে খুন করাবো এটা কেমনে ভাবলেন? এটা খালার মান সম্মানের ব্যাপার। আরে ভাই কি ভাবেন আপনে আমাকে?"

"ভাই!!?? কি রে হিমু তুই কি পাগল হয়ে গেলি?"

"হ্যা ভাই! খালা মারা গেলে তো আর আপনার সাথে আমার কোন সম্পর্ক থাকবে না। তখন ভাই ডাকলেই কি আর চাচা ডাকলেই কি?"

"আরে কি মহা ঝামেলায় পড়লাম।" - খালু স্বগোতিক করলেন কিছুক্ষন। - "শোন হিমু, কোন খুন খারাপির দরকার নাই। তুমি তোমার হুরমতি চাচিকে না করে দাও।"

"কি বলছেন? এতো কষ্ট করে রাজি করালাম!! আর খুনের কন্ট্রাক্ট তো এমনি এমনিই ক্যান্সেল হবে না। ক্যান্সেলেশন ফি লাগবে। সেও অনেক টাকার মামলা।"

"কি আজব কথাবার্তা বলিস। খুনের আবার ক্যান্সেলেসন ফি!"

"এখন তো এগুলা বললে কাজ হবে না স্যার। চাচী বটি ধার দিয়ে বসে আছেন !"

"বটি দিয়ে? কি বলিস!! তু-তুই তুই বরং ফোন নম্বর দে।" - খালু তোতলাতে শুরু করলেন। - "আমি বলে কয়ে রাজি করাই!"

"কোন লাভ নাই খালুজান! চাচি অপরিচিত কারো সাথে ফোনে কথা বলেননা।"

"আরে কি বিপদে ফেললি তুই? আমি এখন করবোটা কি শুনি?"

"একটা কাজ করা যেতে পারে। আপনি যদি চাচির সাথে দেখা করে শুধু বলেন -আমাকে মাফ করে দাও প্লিজ। এমন ভুল আর হবে না - তাহলে হয়তো মাফ পেয়েও যেতে পারেন।"

"তাই নাকি তাহলেতো ভালোই। কোন খরচ লাগলো না। কিন্তু এতে কাজ হবে তো?!"

"হবে হবে। আগেও হয়েছে। আপনি কোন চিন্তা করবেননা। আমি সব ব্যবস্থা করবো! আপনি দেখা করার জন্য রেডি থাকুন। আমি ফোন দেয়া মাত্রই চলে আসবেন।" - আমি ফোন কেটে দিলাম...

সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২০ সকাল ৯:২৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন ভালো না

লিখেছেন সামিয়া, ০৬ ই মে, ২০২৬ দুপুর ১২:৫৭



চোরাবালির মতো টেনে ধরা নিঃশব্দ বিকেলে,
অদৃশ্য কিছু হাত ছুঁয়ে যায় ভাঙা স্মৃতির ধূলি,
বেঁচে আছি এইটুক স্বীকারোক্তি,
তোমারে দেখিনা বহুদিন, তবু রয়ে যাও ভীষণ ভুলই।

সমুদ্র ডাকে দূর থেকে নোনা হাওয়ার ভাষায়,
অপেক্ষারা... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

×