somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি তো রাজনীতি করতাম না । কোন দলও করতাম না । তাহলে কেন আমাকে আজ পঙ্গুত্ব বরণ করতে হলো ?

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় ২ বছর হয়ে গেলো মিডিল ইষ্ট (সৌদি আরব) থেকে চলে আসছি নিয়তির কাছে পরাজয় বরন করে । সময় বয়ে যায়, দিন কেটে যায় । দেশের সার্বিক পরিস্থিতি আস্তে আস্তে গুলাটে হতে থাকে । রাজনৈতিক কারনে উত্তপ্ত হয়ে উঠে গুটা দেশ । একদিন ঝড় উটলো ফেইসবুকে, ঝর উটলো পত্রিকায় । কটাক্ষ করা হয়েছে আল্লাহ্‌ তায়ালা কে নিয়ে, কটাক্ষ করা হয়েছে মহানবী সঃ কে নিয়ে, বাজে বাজে মন্তব্য করা হয়েছে আমাদের ধর্ম ইসলাম কে নিয়ে । রক্তে আগুন ধরে গেলো । ২২ ফেব্রুয়ারি ২০১৩ বিক্ষোভে ফেটে পড়লো পুরা দেশ । আল্লামা শফি হুজুরের ডাকে সবাই ঘর থেকে বের হল । আমিও একজন মুসলমান হিসাবে সেই ডাকে সারা দিলাম । শরিক হলাম তৌহিদী জনতার মিছিলে । আমি মনে করেছি আমি একজন মুসলমান, এবং একজন মুসলমান হিসাবে এর প্রতিবাদ করা আমার উপড় ফরজ । কে ডাক দিলো না দিলো সেটা দেখার বিষয় ছিলনা । (নিজের চোখে দেখেছি সেখানে দল মত নির্বিশেষে সবাই অংশ গ্রহন করেছিল) । সিলেটের কোর্ট পয়েন্ট থেকে মিছিল পরবর্তী সমাবেশ শেষ করা হলো । বাসার দিকে রওয়ানা দিলাম । চৌহাট্টা আসার আগেই শুনলাম বন্দুকের ঠাস ঠাস আওয়াজ । পুলিশের গাড়ি দাউ দাউ করে জ্বলছে । পুলিশ নির্বিচারে গুলি করছে । ভাবলাম পুলিশের সাথে মারামারি করে লাভ কি , বাসায় চলে যাই । পিছনে মানুষের ঢল, যাওয়ার উপায় ছিলনা। বাধ্য হয়ে সামনের দিকে দিলাম দৌড় । হঠাত ঠাস.........।। কিছু বুজে উঠার আগেই নিজেকে রক্তাক্ত অবস্থায় মাটিতে আবিস্কার করলাম ।
ধরাধরি করে হসপিটাল নেয়া হলো । দীর্ঘ চিকিৎসার পর পঙ্গু হয়ে বর্তমানে ঘরে বসে আছি ।:((:((:((
কিন্তু কেন ? আমি তো রাজনীতি করতাম না । কোন দলও করতাম না । এমন কি হেফাজতে ইসলামের সাথেও জড়িত ছিলাম না । শুধু মাত্র ঈমানের দাবী নিয়ে রাজপথে নেমেছিলাম । এটাই কি আমার অপরাধ ছিলো ? এটা তো কোন অপরাধের পর্যায়ে পড়েনা । যে কোন ধর্মের উপড় আঘাত আসলে সেই ধর্মের মানুষ অবশ্যই তার প্রতিবাদ করবে, এটা স্বাভাবিক একটা নিয়ম । তাহলে কেন আমাকে আজ পঙ্গুত্ব বরণ করতে হলো ? কেন আমি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবোনা । জবাব আছে কি কারো কাছে ?
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×