somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোচিং সেন্টার নাকি টাকা কামানোর ধান্ধা

০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটি বিষয় আজকাল খুব বেশী নজরে পড়ছে , আর তা হলো কোচিং সেন্টার । প্রতিষ্ঠানের চেয়ে কোচিং সেন্টারের সংখ্যা অনেক বেশী । আবার অনেক কোচিং সেন্টার দেখা যায় ৩-৪ বছর পর স্কুল/কলেজ হয়ে যায়। ছাত্র/ছাত্রীরা এখন পূরাই কোচিং নির্ভর হয়ে পড়েছে। বর্তমান মা বাবারা মনে করেন ছেলে মেয়েকে কোচিংয়ে ভর্তি না করলে হয়তো তারা অনেক পিছিয়ে পরবে। তাই তারা বাধ্য হয়ে টাকার দিকে না চেয়ে তাদেরকে কোচিংয়ে ভর্তি করান।

এখন আমার কথা হচ্ছে স্টুডেন্টরা কোচিংয়ে কেনো পড়ে ? কি জন্যে পড়ে ?

একটু বেশী শেখার জন্য, সব থেকে আগে থাকার জন্য এইতো ! কিনতু এইটা কতটুকু সম্ভব ?

যে প্রতিষ্ঠানের নিজস্ব কোচিং সেন্টার রয়েছে এগুলার অবস্থা তো করুন।
যে শিক্ষক প্রতিষ্ঠানে অংকের ক্লাস করান একি শিক্ষক কোচিংয়ে ও অংকের ক্লাস করান, তাইলে ছাত্ররা/ছাত্রীরা আলাদা করে কি শিখলো ? তিনি কোচিংয়ে যা পড়ান তা কি ক্লাসে পড়াতে পারতেননা ? নাকি ক্লাসে ঠিকমত পড়ান না কোচিংয়ে পড়ানোর জন্য ?

প্রতিষ্ঠানে স্টুডেন্ট সংখ্যা ৪৫ জন আর কোচিং এ ভর্তি হয় ৩৫ জন । (অনেক কে ভর্তি হতে বাধ্য করা হয়) বাকি যে দশ জন হতভাগা রয়ে গেলো তারা হয়তো গরীবি হালতের কারনে কোচিং এর ধারেও কাছেও ঘেসেনা । প্রতিষ্ঠানের পরীক্ষার খাতায় সেই ১০ হতভাগা গরীব ছাত্রই পিছিয়ে থাকে। (যদিও তাদের মাঝে অনেকেই প্রতিভাবান থাকে।) ধারণাটা এমন, কোচিং করেনাই সেতো পিছিয়ে থাকবেই। আসলে কোচিং শিক্ষক ইচ্ছা করেই তাদের কিছু মার্ক কম দেন, তা না হলে যারা ভর্তি হয়েছে তাদের অভিভাবকদের কিভাবে বলবেন আপনার ছেলে কোচিংয়ে পড়ায় মার্ক আগের চেয়ে বেশী পেয়েছে।

অনেক প্রতিষ্ঠান প্রধান বলেন ক্লাসে স্টুডেন্ট বেশী তাই কোচিং এর দরকার, কিন্তু কোচিংয়ে কম কিসে ? কোচিং এ তো প্রার সবাই ভর্তি হয় । আসলে কম বেশী কিছু না, সবি হচ্ছে ধান্ধা । টাকার ধান্ধা । টাকার কাছে মানবিকতা উঠে গেছে। প্রতিষ্ঠান প্রধান আর শিক্ষকরা মিলে অভিভাবকদের কাছ থেকে কিভাবে টাকা শুষে নেয়া যায় সেই ধান্ধা।
সবচেয়ে কষ্ট লাগে মেধাবী ছাত্রটা কোচিং না করার কারণে যখন পিছিয়ে পড়ে। আচ্ছা যখন এই দেশে কোচিং সেন্টার ছিলনা তখন দেশে কি ডাক্তার ইঞ্জিনিয়ার এর জন্ম হয় নাই, কোন মন্ত্রী মিনিষ্টার জন্মে নাই এ দেশে ? তাইলে এখন কোচিং এর দরকার হলো কেনো ?

কোচিং এর কারনে আবার অন্য ধরনের কিছু সমস্যা ও সৃষ্টি হয়। কোচিং সেন্টার বন্ধ থাকলে অভিভাবকরা তা খেয়াল করেন না , এই ফাকে অনেকেই কোচিংয়ের কথা বলে মা বাবাকে ফাকি দিয়ে ডেটিংয়ে চলে যায় । আবার কোচিং এর অনেক পার্ট টাইম শিক্ষক আছেন যারা পড়ানো থেকে ছাত্রীদের সাথে ইটিশ পিটিশ করতেই পারদর্শী বেশি। ১ মাসে ২ খানা লিপি এই অধমের হস্তগত হয়েছে যা কোচিং সেন্টারে পড়–য়া এইট এবং নাইন এর দুই ছাত্রীর লেখা । শিক্ষক শিক্ষকের মতো থাকলে ছাত্রীরা কিভাবে চিটি লেখার সাহস পায় ?

সব শেষে বলতে চাই বর্তমানে কোচিং সেন্টার সমাজের জন্য অভিশাপ ছাড়া কিছু না। শিক্ষকদের পড়ানোর প্রতি মনযোগ, আন্তরিকতা থাকলে ছাত্ররা রিজাল্ট ভালো করতে বাধ্য। কোচিং সেন্টারের দরকার নাই। বাংলাদেশের মতো এতো কোচিং সেন্টার পৃথিবীর অন্য কোথাও অছে বলে আমার জানা নাই।

সরকার যদি এ বিষয়ে কোন আইন বা নীতিমালা প্রণয়ন করে তাহলে হয়তো কোচিং এর করাল ঘ্রাস থেকে এই জাতী রক্ষা পাবে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×