somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্যানগঘের চিঠি-তিন

২০ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দ্য হেগ
জানুয়ারী ১৮৭৩

প্রিয় থীয়,
বাড়ী থেকে শুনতে পেলাম তুমি ঠিকমতো ব্রাসেলস পৌঁছে গেছো এবং ব্রাসেলস সম্পর্কে তোমার প্রথম অভিব্যক্তি বেশ ভালো।

শুরুতে এই নতুন শহর তোমার জন্য আশ্চর্যজনক ও সমস্যার সৃষ্টি করতে পারে কিন্ত ভালো হৃদয়ের অধিকারী হও তোমার সাফল্য নিশ্চিত। তোমার সবকিছু কেমন চলছে এবং নতুন বোর্ডিং-বাড়িতে কেমন লাগছে জানিয়ে খুব তাড়াতাড়ি আমাকে চিঠি লেখো।

আশাকরি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ফা লিখেছে স্মিথের সাথে তোমার খুব ভালো সম্পর্ক তৈরী হয়েছে। সাবাশ! আমার মনেহয় সে তোমার খুবই কাছের একজন হতে পারবে যে তোমাকে জীবনের মানে বোঝাতে সক্ষম হবে।

ক্রিসমাসের সেই দিনগুলো কতই না সুন্দর ছিলো! আমি প্রায়ই সেসব ভাবি। তোমারও হয়তো মনে পড়বে বাড়িতে তোমার শেষদিনগুলোর স্মৃতি। তুমি এক কাজ করো, ওখানে তুমি কী ধরনের চিত্রকর্ম দেখ এবং কোন গুলোতে তুমি সৌন্দর্য খুঁজে পাও সব আলাদা আলাদা করে সুন্দর করে আমাকে লেখ।

নতুন বছরের শুরুতে আমি একটু ব্যস্ত। আমার নতুন বছরটি ভালোভাবেই শুরু হয়েছে। আমাকে মাসিক ১০ গিল্ডার অতিরিক্ত দেয়া হচ্ছে, তাই এখন আমি মাসে ৫০ গিল্ডার আয় করছি এবং এর বাইরেও আমি অতিরিক্ত ৫০ গিল্ডার বোনাস পেয়ে থাকি। দারুন না? আমি এখন পুরোপুরি স্বনির্ভর।

আমি ভেবে খুবই আনন্দিত হচ্ছি যে তুমিও এখন এই ফার্মেরই একজন। এমন একটা প্রতিষ্ঠানে থাকা মানে যতই দিন যাবে তুমি এ ব্যাপারে অতি উৎসাহী হয়ে উঠবে। শুরুর দিকিটা হয়তো অন্য যেকোন ফার্মের চেয়ে কঠিন হবে কিন্ত তোমার চিবুক সমুন্নত রাখো তুমি সফল হবেই।

স্মিথকে একটু জিজ্ঞেস করো যে এমিল ভার্নিয়ার এর লিথোগ্রাফ আর জেন ব্যাপিস্ট কেমিলি করোট এর এ্যালবাম এর দাম কেমন পড়বে। আমরা এটার জন্য এখানে কথা বলেছিলাম কিন্ত স্টকে নেই। আমি শুনেছি এটি ব্রাসেলস এ পাওয়া যাচ্ছে।
পরে যখন তোমাকে চিঠি লিখবো তখন তোমাকে আমার প্রোট্রেট ফটোগ্রাফ পাঠাবে, গত রোববার আমি এটি পেয়েছি।

তুমি কী এরমধ্যে ডুসেল প্যালেসে গিয়েছিলে? যদি না গিয়ে থাকো তবে সময় পেলেই একটু ঘুরে এসো। হেইন চাচা কেমন আছেন? চাচার জন্য আমার ভীষন খারাপ লেগেছে। চাচী কেমন আছেন? চাচা ও চাচীকে আমার ভালোবাসা পৌঁছে দিও। সেন্ট চাচা কী তার যাত্রাপথে ব্রাসেলসে থেমেছিলেন?

এখানে তোমার সব চ্যালাচামুন্ডারা তোমার জন্য শুভকামনা পাঠিয়েছে। স্মিথ আর এডুয়ার্ডকে আমার শুভেচ্ছা দিও। তোমার চিঠির অপেক্ষায় রইলাম।

আজকের মতো বিদায়।


তোমারই প্রানের ভাই

ভিনসেন্ট


পুনশ্চ: আমাকে আগের ঠিকানাতেই লিখো।

গ্যাব্রিয়েল সুমন অনূদিত

চিঠিতে উল্লিখিত ভ্যানগধের প্রোট্রেট


১৮৭০ সালে প্যারিস থেকে প্রকাশিত জেন ব্যাপিস্ট কেমিলি করোট এর এ্যালবাম থেকে একটি ছবি : বালিকার অধ্যয়ন (গার্লস রিডিং)

সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০১
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু সাবধান!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২১

রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো বাচ্চা... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×