somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের বাইরে সেবার অর্থ অনলাইনেই আনা যাবে

০৮ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইনে দেশের বাইরে সেবা দিয়ে সে অর্থ অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে দেশে আনা যাবে। এ ব্যবস্থায় সেবার বিপরীতে অর্জিত ৫০০ ডলার পর্যন্ত অর্থ একসঙ্গে আনা যাবে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নীতিমালা ঘোষণা করা হয়েছে। সার্কুলার আকারে যা আজ সব ব্যাংকে পাঠানো হবে। অনলাইন সেবা রফতানির বিপরীতে অর্জিত বৈদেশিক আয় সহজে দেশে আনতে এ নীতিমালা ঘোষণা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, বাংলাদেশ থেকে অনলাইন ব্যবস্থায় ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং ইত্যাদি সেবা দেওয়া হয়। যে অর্থ এর আগে ব্যাংক ব্যবস্থায় আনতে হতো। এতে বিদেশের অনেক প্রতিষ্ঠান অর্থ পরিশোধে বিব্রত বোধ করত, কেননা বেশিরভাগ দেশে এ ধরনের সেবার বিপরীতে অর্থ অনলাইনে পে করা হয়। তথ্যমতে, বৈদেশিক আয় প্রত্যাবাসনে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে স্বল্পব্যয়ে সেবা দিয়ে থাকে। বর্তমানে পে-পল, মানি বোকারসহ বেশ ক'টি অনলাইন প্লাটফর্ম এ ধরনের সেবা চালু আছে। প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি অনলাইন পেমেন্ট গেটওয়ে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে ক্ষুদ্র ও স্বল্পমূল্যের লেনদেন নিষ্পত্তিতে এ পেমেন্ট ব্যবস্থা সহজলভ্য হিসেবে বিবেচিত হবে বলে তাদের ধারণা।
নীতিমালায় বলা হয়েছে, অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সেবার বিপরীতে সর্বোচ্চ ৫০০ ডলার পর্যন্ত অর্থ দেশে আনা যাবে। সেবা রফতানি বাবদ প্রাপ্ত অর্থ অনুমোদিত ডিলার ব্যাংকের হিসাবে (কস্ট কালেকশন অ্যাকাউন্ট) স্থানান্তরিত হবে। পরে ওই ব্যাংক সংশ্লিষ্ট গ্রাহকের হিসাবে সে অর্থ জমা করার ব্যবস্থা করবে।
নীতিমালায় আরও বলা হয়, অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সেবার অর্থ সহজে দেশে আনতে এ ব্যবস্থা করা হয়েছে। তবে গ্রাহকের হিসাবে অর্থ জমা করার আগে ব্যাংক সংশ্লিষ্ট লেনদেন সম্পর্কে নিশ্চিত হয়ে নেবে। অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সম্পাদিত লেনদেন সম্পর্কে ওই ব্যাংকের নিয়মিত মাসিক বিবরণীতে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হবে। এখন থেকে বাংলাদেশে অবস্থান করে ফ্রিল্যান্স সেবা রফতানিকারকরা স্বল্পব্যয়ে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সহজে রফতানি বাবদ আয় দেশে আনতে পারবেন।
নীতিমালা অনুযায়ী, অনলাইন সেবা রফতানিকারকরা অনলাইন পেমেন্ট গেটওয়েতে হিসাব পরিচালনা করতে পারবেন। পাশাপাশি সেবা রফতানিকারদের হিসাবে জমাকৃত অর্থ প্রত্যাবাসনের ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো অনলাইন পেমেন্ট গেটওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবে।

সুত্র:http://samakal.com.bd/details.php?news=48&action=main&menu_type=&option=single&news_id=180471&pub_no=776&type=
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×