somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইসিটি উন্নয়ন তালিকায় দু’ ধাপ পেছালো বাংলাদেশ

১৯ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়াশিংটন, ১৯ সেপ্টেম্বর : ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সবচয়ে গুরুত্বপূর্ণ সূচক তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও প্রবৃদ্ধি। কিন্তু আন্তর্জাতিক প্রবৃদ্ধির হারে এ খাতে দুই ধাপ পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আইসিটি ডেভেলপমেন্ট ইনডেক্স (আইডিআই) অনুযায়ী বাংলাদেশের অবস্থান এখন ১৩৭তম।

জাতিসংঘের অধীনে পরিচালিত ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এ তথ্য প্রকাশ করেছে। ‘ম্যাজারিং দ্য ইনফরমেশন সোসাইটি ২০১১’- শিরোনামে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বিশ্বের ১৫২টি দেশের তথ্যপ্রযুক্তির একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।

গত সপ্তাহে প্রকাশিত এ প্রতিবেদনটির কথা গত রোববার জানিয়েছে ভয়েস অব আমেরিকা। প্রকাশিত ইনডেক্সে উপরের দিকে রয়েছে অধিক আয়ের দেশ হিসেবে পরিচিত ইউরোপ ও এশিয়ার দেশগুলো।

প্রতিবেদন অনুযায়ী, তথ্যপ্রযুক্তিসম্পন্ন অর্থনীতিতে বিশ্বের সবচে অগ্রসর জাতির নাম দক্ষিণ কোরিয়া। এর পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে সুইডেন। ইনডেক্স পয়েন্ট অনুযায়ী আইসল্যান্ড তৃতীয়, ডেনমার্ক চতুর্থ এবং ফিনল্যান্ড রয়েছে পঞ্চম অবস্থানে। শীর্ষ দশে থাকা অপর দেশগুলো হচ্ছে যথাক্রমে হংকং, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড এবং বৃটেন।

এদিকে প্রকাশিত আইডিআই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩৭তম। আর বাংলাদেশের নীচে রয়েছে তানজানিয়া, জাম্বিয়া, উগান্ডা এবং আফ্রিকার দরিদ্র দেশগুলো।

অবশ্য ২০০৮ সালে এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৩৫। তুলনামূলক তথ্যানুযায়ী, গত তিন বছরে বাংলাদেশে তথ্য-প্রযুক্তি নিয়ে নানাবিধ আলোচনা ও কাজ হলেও বিশ্ব-উন্নয়ন প্রবৃদ্ধির বিচারে পিছিয়ে গেছে দুই ধাপ।
প্রতিবেদন মতে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শ্রীলংকা ১০৫, ভারত ১১৬, ভুটান ১১৯, পাকিস্তান ১২৩ ও নেপাল ১৩৪তম অবস্থানে রয়েছে। এছাড়া আইসিটি ডেভলপমেন্ট সূচিতে বিগত বছরে সবচেয়ে বেশি উন্নয়ন করেছে সৌদিআরব, মরক্কো, ভিয়েতনাম ও রাশিয়া।

অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ কোরিয়াসহ আরো কয়েকটি দেশের আইডিআই ইইনডেক্স প্রত্যাশার চেয়েও বেশি উন্নতি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্বব্যাপী টেলিফোন ও ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমে যাওয়ায় তথ্যপ্রযুক্তিতে সবাই কমবেশি অগ্রসর হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরো বলা হয়েছে, জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে যুৎসই সঠিক নীতিমালা প্রণয়ন করা গেলে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে আরে বেশি দ্রুত উন্নয়ন করা যেতে পারে।

পৃথিবীর কিছু কিছু দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট অন্য কিছু দেশের তুলনায় একেবারে সস্তা এবং বেশি সহজলভ্য হওয়ায় এটা নতুন করে ডিজিটাল ডিভাইড তৈরি করবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, যাদের তথ্যপ্রযুক্তি এবং ইন্টারনেট যত বেশি শক্তিশালী তারা অন্যান্য দেশের তুলনায় আরো অনেক বেশি এগিয়ে যাবে।

অপরদিকে উন্নয়নশীল দেশগুলোতে ইন্টারনেট গতির পরিমাণ খুবই কম এবং তারা প্রায়শই বিজ্ঞাপনে যে গতির কথা বলে থাকে কার্যত সেটা গ্রাহককে দেয়া হয় না বলে গবেষণা প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই গ্রহের শতকরা ৪৬ শতাংশ (প্রায় ২৫০ কোটি) মানুষের বয়স হলো ২৫ বছরের নীচে। উন্নয়নশীল দেশে এদের মাঝে ইন্টারনেট ব্যবহার বাড়াতে পারলে তাদের উন্নয়ন ত্বরান্বিত হতে পারে।

প্রসঙ্গত, বিশ্বের ১৫২টি দেশের মধ্যে তাদের তথ্যপ্রযুক্তির এক্সেস, ব্যবহার এবং দক্ষতাকে পরিমাপ করে সেটা বিগত ২০০৮ এবং ২০১০ সালের ইইনডেক্সের সঙ্গে তুলনা করে আইডিআই তৈরি করা হযেছে। প্রতিবদনে জিডিপিতে উন্নয়ন হার এবং তথ্যপ্রযুক্তির উন্নয়ন সূচক সমামত্মরাল হিসেবে উপস্থাপিত হয়েছে।

সুত্র
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×