somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিউনিসিয়ায় ইসলামী দল জয়ী

২৫ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিউনিসিয়ার মধ্যপন্থী ইসলামী দল হিজব আল নাহদা দেশটির প্রথম নির্বাচনে জয়ের ঘোষণা দিয়ে বলেছে তারা দেশটিতে একটি বহুদলীয় ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করবে। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে নাহদা অ্যাসেম্বলির বেশিরভাগ আসনে জিতেছে। তাদের প্রতিদ্বন্দ্বী পিডিপি পার্টি পরাজয় মেনে নিয়েছে। এই দলটি তিন নম্বরেও নেই।



তিউনিসিয়াতে প্রায় বছর খানেক আগে আরব বসন্তের সূচনা হওয়ার পর এই প্রথম সেখানে যে নির্বাচন হলো তাতে ব্যাপক সংখ্যক ভোটারের উপস্থিতি ছিল। নব্বই শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এটি এই অঞ্চলের কোনো দেশে প্রথম মুক্ত ও অবাধ নির্বাচন। নির্বাচন পর্যবেক্ষকরা নির্বাচন অনুষ্ঠানের প্রশংসা করে এটি সুষ্ঠু ও স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেছেন।



রাজধানী তিউনিসে এ নাহদা দলের কার্যালয়ে দলটির প্রচারণা প্রধান আবদেল হামিদ জিলাসসি ভোটে বিজয়ী হবার কথা ঘোষণা করলে উপস্থিত বিপুল সংখ্যক সমর্থক আনন্দ উল্লাস করেছে।



নাহদা দলের মুখপাত্র ইউসরা ঘানুচি বলেন, “তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলনে নাহদা দলের ভূমিকার কারণে সাধারণ মানুষ দলটিকে ভোট দিয়েছে। তিনি বলেন, তিউনিসিয়ার মানুষ তাদেরকেই ভোট দিয়েছে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে এবং বেন আলির একনায়কতন্ত্রের বিরোধিতা করেছে। এসব দলের মধ্যে নাহদা সবচেয়ে এগিয়ে রয়েছে এবং আমরা এখন আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষায় আছি।”



দেশটির নির্বাচন কমিশন বলছে, প্রায় ৪১ লক্ষ নিবন্ধনকৃত ভোটারের ৯০ ভাগের বেশি নাগরিক ভোট দিয়েছেন। এই নির্বাচনের মাধ্যমে যে ২১৭ আসনের এসেম্বলি বসবে তারা একটি খসড়া সংবিধান প্রণয়ন করবে এবং একজন অন্তর্বর্তীকালীন নিয়োগ দেবে। তবে, বাকি ৩১ লক্ষ অ-নিবন্ধিত ভোটারের কত অংশ ভোট দিয়েছে তা এখনো জানা যায়নি। নির্বাচনে প্রায় ১০০ রাজনৈতিক দল এবং বেশ কিছু একক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে।



সাবেক প্রেসিডেন্ট বেন আলী দীর্ঘ ২৩ বছর ক্ষমতা আঁকড়ে থাকার পর এক গণ বিক্ষোভের মুখে নয় মাস আগে ক্ষমতাচ্যুত হন। তবে প্রতিবেশীই লিবিয়ার মতো তিউনিসিয়ায় একনায়কতন্ত্রের অবসান সংঘাতপূর্ণ হবার পরিবর্তে শান্তিপূর্ণই হয়েছে। সূত্র: বিবিসি।



সুত্র : বার্তা২৪ ডটনেট
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×