-আমার এ বর্ণমালা
শহীদের খুনে লাল পবিত্রতার স্পর্শে ধন্য।
আমার এ বর্ণমালা
শহীদ জব্বার রফিকের রক্ত ঋন, যে ঋন শোধিবার নয়।
আমার এ বর্ণমালা
চির ইতিহাস,ইতিহাস জয়ী অক্ষয় অমলিন।
আমার এ বর্ণমালা
সংগ্রামে পাওয়া,সংগ্রাম মুখর চির সে সংগ্রামী।
আমার এ বর্ণমালা
শত্রুর ত্রাস,শত্রুর বুকে চির কম্পন,কম্পন সৃষ্টিকারি।
আমার এ বর্ণমালা
২১-শের শ্লোগান,লক্ষ কন্ঠের গগন বিজয়ী ধ্বনি।
আমার এ বর্ণমালা
প্রভাত পেরীর মন্ত্রনা দাতা,ফুলের জলসার শোভা।
আমার এ বর্ণমালা
বাংলা মায়ের কন্ঠ বাণী হৃদয় হরণ সূর।
অ,আ,ক,খ বর্ণমালার অক্ষরগুলি চির অক্ষয় অমর ও
উজ্জ্বল সূর্য্যের মত চির দিপ্তময়।
মা মাটি মানুষের হৃদয়ে প্রোথিত কখন মুছিবার নয়।।
সিলেটঃ ১০/০২/০৪ ইং
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



