এখনো বাংলার আকাশে উড়ছে নোংরা শকুন,চিল
ওরা থাবা বসায়,থাবা দিতে চায়,করে শুধু কিলবিল।
ওদের ধরতে হবে, এখন, যখন, তখন
ওরা সর খেয়ে ফেলবে বাংলার,তাও কি হয় কখন?
ওদের নোখ ভেঙ্গে দিতে হবে, ঠোঁট ভেঙ্গে দিতে হবে
আর ভেঙ্গে দিতে হবে বিষাক্ত যত থাবা।
আমরা কখনো হবোনা নত।
আমার এ বাংলা চির রাহুমুক্ত হবে বাংলা হবে মনের মতো
অপদেবতাদের তাড়িয়ে এথায় বসত গড়িবে,সুখ দেবতারা যত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




