
★ ফ্যাক্টঃ
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বারিধারা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেজ ‘মজা লস’র অ্যাডমিনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাষ্ট্র বিরোধী ও অপপ্রচার চালানোর দায়ে তাকে আটক করা হয়েছে। র্যাব-১ এর এসআই জাকির হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ওই মামলা দায়ের করেন। ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরনী খান চৌধুরী আজ তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন বলে পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানান।
★ পর্যবেক্ষণ
প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা বলেছেন, ব্যঙ্গবিদ্রূপ অনেকে ক্ষেত্রেই শালীনতার মাত্রা ছাড়িয়ে রাজনৈতিক প্রচারণায় পরিণত হচ্ছে, সেটা গ্রহণযোগ্য নয়।
ফেসবুকের 'মজা লস?' নামে ফেসবুকের এই পেজটিতে হাস্যরস্যাত্বক ব্যঙ্গবিদ্রূপ করা হয় স্ট্যাটাস, ছবি ও ভিডিওর মাধ্যমে। সমসাময়িক নানা বিষয় ছাড়াও রাজনৈতিক ইস্যু এবং নেতানেত্রীদের ব্যঙ্গ করেও পোষ্ট ও ছবি দেয়া হয় সেখানে।
★ প্রশ্ন
ফেসবুকে লেখার কারণে যে রাস্ট্রের ভিত নড়ে যায় সে রাষ্ট্র আসলেই দুর্যোগাক্রান্ত। বাক-স্বাধীনতার ব্যাপারে আমাদের কতটুক ছাড় আছে তা সরকারকে আরও স্পষ্ট হতে হবে!
ফেইসবুকে পোষ্ট দিলে যদি সরকারের ভিত নড়ে যাওয়ার আশংকা তৈরি হয় তাহলে সরকার নৈতিক ভাবে কতটা দূর্বল আর ভীত হতে পারে? নাকি আদৌ দুর্বল নয়?
★ তথ্যসূত্রঃ
☉ বাংলানিউজ ২৪
☉ বিডিনিউজ ২৪
☉ ইত্তেফাক
☉ বিবিসি বাংলা, ঢাকা
আপডেটঃ
☉ ইয়াহু নিউজ ভায়া এএফপি
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





