somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রন্থাকারে ''প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগণ"

১০ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খবরটা নিঃসন্দেহে আনন্দের যে, আমাদের সহব্লগার গিয়াস উদ্দিন লিটন এর ''প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী প্রবাসী গুণীগণ" সিরিজটি ''প্রবাসী গুণীজন'' নাম ধারণ করে এ সপ্তাহেই গ্রন্থাকারে আসছে।
বইটি প্রকাশ করছে দেশের অভিজাত প্রকাশনা প্রতিষ্ঠান দিব্য প্রকাশ।
বই প্রকাশের প্রস্তাব পেয়ে উনার অনুভূতি কি হয়েছিল, তা স্ট্যাটাস থেকেই জানি -
''বিনা মেঘে বজ্রপাত'' বলে একটা কথা আছে। এর বিপরীত শব্দ কি আমি জানিনা। ''দিব্য প্রকাশ থেকে সাবের বলছি'' বলে ফোন কারী-র কাছে আমার বই প্রকাশিত হবে জেনে আমার অবস্থা হয়েছিল ওই 'না জানা' শব্দটির মত। উনার সাথে কয়েকদিন ভালোই কথা বললাম। দিব্য প্রকাশ সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে যখন জানলাম, এই ''সাবের'' বাংলা সাহিত্যের দুর্দান্ত কবি আহসান হাবীবের সুযোগ্য পুত্র এবং নিজেই বাংলা সাহিত্যের আরেক দিকপাল মইনুল আহসান সাবের। এবার আমার অবস্থা হল ''ওই না জানা শব্দটির মত'' টু দা পাওয়ার ফোর!
পরে আর কথা বলতে পারিনা ; গা কাঁপে। কারণ এত বড় মাপের একজন মানুষের সাথে কথা বলার ব্যাকরণ আমার জানা ছিল না।"

ভূমিকায় লিখেছেন - কৃত্রিম কিডনি আবিষ্কারক ড. শুভ রায়, রিদমিক জিমন্যাস্টিকের ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ২ নম্বরে অবস্থান কারী রিতা মামুন, প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টা, ড. এন নীনা আহমাদ, কাতার আমিরের উপদেষ্টা ডক্টর হাবিবুর রহমান, কৃত্রিম মানব ফুসফুসের উদ্ভাবক জিনবিজ্ঞানী আয়েশা আরেফিন টুম্পা, অস্ট্রেলিয়া ডুবুরিদের প্রশিক্ষক মুসলিমা,( যিনি মাদ্রাসা থেকে ফাজিল পাস) আমাজন জঙ্গলের জংলী রানী সারা বেগম, লাইট কিক বক্সিং এ দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আব্দুল আলি সহ এরকম অসংখ্য বাংলাদেশী গুণী পৃথিবীর নানা প্রান্তে থেকে তাঁদের কর্ম সাধনা চালিয়ে যাচ্ছেন, সভ্যতাকে এগিয়ে নেয়ার কাজ করে যাচ্ছেন। এক এক জনের কৃতিত্বে হই চই পড়ে যাচ্ছে বিশ্বে। অথচ তাঁরা যে দেশের রক্তের উত্তরাধিকারী, সে দেশের মিডিয়ায় তেমন একটা আলোচনা না হওয়ায় এঁরা থেকে যাচ্ছেন অনেকটাই আমাদের অগোচরে।
যদিও গুণীর কোন দেশ নেই, এরা বিশ্ব নাগরিক! পৃথিবীর যে প্রান্তে থেকেই এঁরা মেধার চর্চা চালিয়ে যাননা কেন, এতে উপকৃত হয় সারা বিশ্ব। তবুও যখন জানি যে সভ্যতার জোয়াল টানা এই সব গুণীদের কেউ বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী, তখন পুলকিত হই, খুঁজে পাই গর্ব আর অহংকারের অনুষঙ্গ।
সেই অহংবোধ থেকে, বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীদেরকে তাঁদের নিজ দেশ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আমার এই ক্ষুদ্র প্রয়াস।

গ্রন্থটি তৈরিতে দেশ বিদেশের পত্র পত্রিকা, ওয়েবসাইট, নিউজ পোর্টাল ও উইকিপিডিয়ার সাহায্য নেয়া হয়েছে। নানা সুত্র থেকে পাওয়া তথ্য ও ভাবনার সাথে নিজের সৃজনশীলতার মিশ্রণ ঘটিয়ে এতে ব্যবহার করা হয়েছে।
আমার সহব্লগারদের সাহস ও অনুজ প্রতিম আকবর হুসাইন লিপুর পুনঃ পুনঃ উৎসাহ গ্রন্থটি প্রকাশের অনুপ্রেরণা যুগিয়েছে গিয়াস ভাইকে। শ্রদ্ধেয় মইনুল আহসান সাবের গ্রন্থটি প্রকাশের দায়িত্ব নিয়েছেন। গ্রন্থাকারে প্রকাশের পূর্বে লিখাটির প্রায় অংশ সামহোয়্যারইন ব্লগে প্রকাশিত হয়েছে।
পরিশেষে গ্রন্থ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও বইটির সাফল্য কামনা করছি।

আগেই বলেছি বইটি প্রকাশ করেছে -
দিব্য প্রকাশ, ৩৮/ক বাংলাবাজার ঢাকা।
প্রচ্ছদ করেছেন - ধ্রুব এষ।
মুল্য - ২০০ টাকা।
পাওয়া যাবে দেশের অভিজাত বই দোকানে।
অনলাইনে সংগ্রহ করতে চাইলে -
rokomari.com/dibyaprakash এ যান।



সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
৩৩টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×