somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতি গঠনে ডেসটিনির অবদান স্বীকার করতেই হবে।

১৪ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রচণ্ড গরমে বাসের সব যাত্রী যখন হাসফাস করছে, তখন আপনার অদূরেই বসা যে লোকটিকে দেখবেন গরমে নেয়ে উঠেও দিব্যি টাই বেধে নির্বিকার বসে আছে, বুঝবেন তিনি ডেসটিনি করেন। পোশাকে আশাকে বাঙ্গালীকে স্মার্ট করতে বাংলাদেশে ডেসটিনি একটি রহমত স্বরূপ। শরীরে বাতাস প্রবেশের সর্বশেষ দরজা শার্টের কলারকেও শক্ত করে টাই দিয়ে আটকে দেন তারা। কোন গরম কি চুলকানী, কোনটাই তাদের টলাতে পারেনা।

যে অলস লোকটিকে দেখলে বোঝা যেতনা আসলে সে দাড়ি রেখেছে না সেভ করতে সময় পায়নি, হঠাৎ করে যদি দেখেন সে এখন নিয়মিত ক্লিন সেভড উইথ পরিপাটি চুল, বুঝবেন নির্ঘাত সে ডেসটিনিতে যোগ দিয়েছে। যার শার্ট পেছন থেকে ক্যালেন্ডারের পাতার মত বটে থাকতো, ডেসটিনিতে যোগ দেয়ার পর থেকে তার শার্ট সর্বদা স্ত্রি করাতো থাকেই, চকচকে সু-এর সাথে ইন করাও থাকে। যার শার্টের হাতার বোতাম ঠিকমত দেখা যায়না, সে এখন দামী ক্লিপ ব্যবহার করে। সমাজের যুবকদেরকে স্মার্ট হিসেবে উপহার দিতে ডেসটিনির এই অবদান আপনি কিভাবে অস্বীকার করবেন?

মুখচোরা যে ছেলেটি সহজে কারো সথে মেশেনা, সে অপরিচিত লোকদের সাথে অতিদ্রুত মিশে গিয়ে ঘন্টার পর ঘন্টা লেকচার দিয়ে আগামীর 'দেশ গড়ার অংশীদার' হিসেবে নাম লিপিবদ্ধ করায়। আপনি বুঝতে না চাইলেও আপনাকে জোড় করে বুঝিয়ে আপনাকে বারবার ফোন করে, নক করে বুঝতে বাধ্য করে যে ছেলেটি, সে ডেসটিনিতে যোগ দেবার ফলেই এই 'অভূতপূর্ব' যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশের এই বেকারত্বের ভারে নুয্য সমাজকে এভাবে যোগ্য ছেলে উপহার দেয়ার এই দায়িত্ব পালনকারী ডেসটিনিকে আপনি কিভাবে স্বীকৃতি না দিয়ে পারবেন।

তাই একটি কৃতজ্ঞ জাতি হিসেবে জাতি গঠনে ডেসটিনির অবদান আমাদেরকে স্বীকার করতেই হবে।

অবশ্য কতিপয় অর্বাচীন ডেসটিনির নাম শুনলে মুখ বাঁকা করেন। তারা বলেন, যে প্রডাক্টের মার্কেটিং এই কোম্পানী করে থাকে, সেসব প্রডাক্টের আদৌ কোন চাহিদা আমাদের সমাজে নেই, শুধু কমিশনের লোভে জোড় করে এই প্রডাক্ট চাপিয়ে দেয়া হচ্ছে। উপরন্তু, প্রডাক্ট শুধু নামে, বাস্তবে এটি একটি দালালী ব্যবসা, যা জাতির কতিপয় যুবককে লোভী ও বিবেচনাহীন পদার্থে পরিণত করা ছাড়া আর কিছুই করতে পারছেনা।

আমরা এ সমস্ত 'অর্বাচীনদের' কথায় কান না দিয়ে ডেসটিনির এই অবদান স্বীকার করার মাধ্যমেই নববর্ষের প্রথম দিবসটি কৃতজ্ঞতাময় করতে চাই।
৪৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতির খোঁজে সেই একজন

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

৭৪ ভোটের নির্বাচনে ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। সংখ্যার বিচারে এটি একটি সাধারণ ফলাফল হলেও সামাজিক যোগাযোগমাধ্যমের বিচারে এটি এখন জাতীয় রহস্যে পরিণত হয়েছে। কারণ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই... ...বাকিটুকু পড়ুন

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×