somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Gazi saiful Islam’s Poems

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুগ্ধতা ছড়িয়ে যেতে যেতে[/sb

গাজী সাইফুল ইসলাম


-মুগ্ধতা ছড়িয়ে যেতে যেতে
বহূদূর চলে গেলে, ওই দিগন্ত পর্যন্ত
অতটা দূরে কী করে পৌঁছে বলো মানবীয় চোখ আমার ?

তুমি বললে, ‘যা বলার অন্তর থেকে বলো।’
আমি বললাম, অন্তরে বিশ্বাস নেই কবির।
বিশ্বাস ভাঙতে ভাঙতে, অন্তর টুকরো হতে হতে
যখন অবশেষ কিছু থাকে না
তখনই না একজন মানুষ কবি হয়।

এসব কথা শুনে তুমি খুব হাসলে। বললে,
-কবিরা প্রিয়ার সৌন্দর্য বর্ণনায়
যত উপমা, উৎপেক্ষার ব্যবহার করে-বাস্তবে তার অর্ধেক
ভালোবাসলেও প্রিয়াদের পৃথিবী ভরে উঠত স্বর্গের সুষমায়।

-একজন কবিকে দেয়ার মতো কী আছে একজন নারীর
কবিকে তাই কল্পনা করে নিতে হয়-সমান্তরাল আরও অসংখ্য নারী।
ঘর-সংসার-পৃথিবীর কী আছে কবিকে দেয়ার মতো
কবিকে তাই কল্পনা করে নিতে হয়-সমান্তরাল আরও ঘর-সংসার-পৃথিবী।

-কবি যখন একজন পুরুষ তার জন্মের জন্য নারীর প্রয়োজন
‘বিন্দু থেকে তার সিন্ধু’ হওয়ার জন্য নারীই প্রথম অবলম্বন।

-সত্য করব না অস্বীকার। কিন্তু কবির ভেতরের হাহাকারও তো সত্য।
তার দুর্দমনীয় তৃষ্ণা, অজানা জগতের প্রতি আকর্ষণ
কেবলই যে তাকে গৃহত্যাগী হতে প্রলোভিত করে-তাও কি সত্য নয়?

-কবি মানেই যদি হয় রাক্ষুসে ক্ষুধা, সন্যাস-বৈরাগ্য,
কবি মানেই যদি হয় অজানা চিরন্তনের জন্য হাহাকার
তাহলে কবির জন্য নারীর ভেতরে এত তোলপাড় কেন হয়?

-কারণ, একমাত্র কবিই পারে মনের মাধুরী দিয়ে তাকে সাজাতে,
যেমনটি সে চায়।

-মুগ্ধতা ছড়িয়ে যেতে যেতে
বহূদূর চলে গেলে, ওই দিগন্ত পর্যন্ত
অতটা দূরে কী করে পৌঁছে বলো মানবীয় চোখ আমার?

-কবিরা না অন্তর্যামী, মানবীয় চোখের দোহাই কেন দিচ্ছ তবে?

-ভুল, কবিরা মোটেও অন্তর্যামী নয়
কখনো সখনো তাদের দৃষ্টি অন্তর্ভেদেী হয় বটে।
কবিরা আসলে বিক্ষুদ্ধ জনতার অসংঘবদ্ধ অংশ
তারাও লড়াই করে, এমনকি প্রতিমুহূর্তে
কিন্তু একা, তার একাকিত্বই তাকে কল্পনাবিলাসী করে তোলে,
দান করে বৈরাগ্য।

-কবির কল্পনা নারীর জন্য সুখকর কিছু নয়, কল্পনা দিয়ে জীবন চলে না।

-তবু কল্পনাই কবির ঘর।
কল্পনা দিয়েই কবি তার ঘরে আগুন লাগায়
আর সেই আগুনে পতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়ে নারী।

-আর?

-আর, সারাজীবন ধরে কবি যা চেয়েছে গভীরভাবে-পায়নি,
পাবে না কোনোদিন- তাই সে সাজিয়ে নেয় কল্পনার রূপালঙ্কারে।
কবি বিরক্ত, প্রচলিত সত্যের সঙ্গে প্রকৃত সত্যের ব্যবধানে
কবি বীত, চারপাশে নষ্টদের দৌরাত্বে
কবি ক্লান্ত, অদৃশ্য শিকলে বন্দি থেকে থেকে।
প্রচলিত ধারণা সবার ঘর আছে, সবাই খায়, স্বপ্ন দেখে
কিন্তু বাস্তবতা অনেকেই রাস্তায় রাত কাটায়, না খেয়ে থাকে,স্বপ্নচ্যুত,...
কবির কিছু সত্য আরও কঠিন,
কবিরা আসলে পরাজিত মানুষ-
শিশু যখন কেবল হামাগুড়ি দেয় তার অবস্থা ভাবো,
হাতপা ছুঁড়ে ক্রন্দন করা ছাড়া কিই-বা করার থাকে তার?
এমনই কবির প্রতিবাদ-
শক্তির দেয়ালে বাধাপ্রাপ্ত হয়ে পরিণত হয় ব্যর্থ হাহাকারে।

-ওপর থেকে নির্দেশ রয়েছে কল্পনাবাদীতার পথ পরিহারের।
আল্লাহ, বেহেস্ত ও দোজকে অধিকাংশ কবিরই বিশ্বাস নেই
অনেকেই মৃত্যু পর্যন্ত থাকে সন্দেহের দোলাচলে।

অস্বীকার করব না। কবিরা কখনো কখনো নিয়ম ভাঙে, রুখে দাঁড়ায়।
একাই একজন কবি পরিণত হন একটি বিক্ষোভ মিছিলে
একাই একজন কবি পরিণত হন সহস্র ডিনামাইটে।

আমবাগান, মগবাজার
৩০/০৩/২০১২
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×