প্রেম
(১)
কিছু না রক্তক্ষরণ মায়ার জাল
ক্ষতাক্ত অন্তরে কাটে দুঃখের খাল।
কিছু না আগুন পোড়া অন্তর্জ্বালা
জগৎ পুড়ে করে সুখ-কালা।
(২)
যদি বলি প্রেম কিছু না মায়ার জাল
হবে স্ববিরোধী, সবাই করবে দুরদুর
প্রেম আসলে অস্পষ্টের আলোড়ন
হাওয়ায় বাজে প্রেমিকার পায়ের নূপুর।
(৩)
প্রেমের অপর নাম অবশ্যই ব্যর্থতা
যদি সফলতা ঘিরে না থাকে তাকে
্ধের চেয়ে দুর্গন্ধই বেশি ছড়ায়
যদি তা অকালে বেশি করে পাকে।
(৪)
প্রেমে সফলতা আছে ব্যর্থতাও আছে
প্রেমে হাসি আছে আর কান্না আছে
প্রেম তেতুঁলের মতো চুকা হয়
যদি ডেওয়া ধরে আমরা গাছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


