somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয়ী সোমালি কবি লাদান ওসমানের কবিতা

২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোমালি কবি লাদান ওসমান তার ‘রান্নাঘরের অধিষ্ঠাত্রীর সাক্ষ্য’ ‘কবিতা সংগ্রহ’-এর জন্য এ বছর (২০১৪) ‘সিলারম্যান প্রাইজ ফর আফ্রিকান পোয়েটস’ লাভ করেছেন। গত বছর এর উদ্বোধনী পুরস্কারটি পেয়েছিলেন কেনিয়ান কবি ক্লিফটন গাচাগুয়া তাঁর ‘কিলিফির পাগল’ কাব্যগ্রন্থের জন্য। এই পুরস্কারের জন্য লাদান পাবেন ১০০০ মার্কিন ডলারের সমমানের অর্থ আর তার বইটি প্রকাশিত হবে ইউনিভার্সিটি অব নেব্রাস্কা প্রেস ও আমালিয়ন প্রেস সেনেগাল থেকে। লাদান ওসমানের জন্ম সোমালিয়ার মুগাদিসুতে। বর্তমানে বসবাস করেন আমেরিকার ওহিয়োতে। তিনি ওটারবিয়েন কলেজ থেকে বি.এ এবং অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাসের ‘মিসেনার সেন্টার অব রাইটারস’ থেকে এমএফএ ডিগ্রি অর্জন করেন। তাঁর কবিতা টেড কুসের’স সিন্ডিকেট নিউজপেপার, আমেরিকান লাইফ ইত্যাদিতে ছাপা হয়।


পুরস্কার কমিটির ঘোষণা শোনার পর প্রথম প্রতিক্রিয়ায় লাদান বলেছেন, ‘‘এই পুরস্কারের আমি প্রশংসা করি এবং খুবই মূল্য দেই। বইটিতে জীবন ও কবিতাকে আমি খুব খারাপভাবে উপস্থাপন করেছি, আসলে যেমনটি আমি প্রত্যক্ষ করেছি। আমি চেয়েছিলাম সৃজনশালীতার মাঠে একটু জায়গা করে নিতে। বছর ধরে গুচ্ছ গুচ্ছ চিন্তা জড়ো করে-রচনা করেছি এই বই। এই পুরস্কার পেয়ে আমি খুবই উদ্দীপিত, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারছি রুক্ষ জলে ভেসে আসা শুভ সংবাদটি। এখন আমি সামনের দিকে তাকাব নতুন পাঠক আর সমপ্রদায় হবে আমার লক্ষ্য।’’
সমপ্রতি সোমালিয়ায় রচিত হচ্ছে দারুণসব কবিতা। সোমালি কবিতা আরবি কবিতার ইতিহাসের সঙ্গেই যুক্ত থাকলেও এর ইতিহাস, ঐতিহ্য ভিন্ন। এর লিখিত রূপটি বিশ্ব জুড়ে ব্যাপকভাবে স্বীকৃতি পায় জাতীয় কবি মুহাম্মদ ইব্রাহিম ওয়ারসেম, হাদরাবির সময় থেকে। পরে তাঁরই পথ ধরে সমানশক্তি নিয়ে সামনে আসেন, ম্যাক্সামড যশি ধামাক, গেরি। এইসব মহান পুরুষ কবিদের কবিতা বিশ্ব গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হওয়ায় সেখানকার মহিলা কবিদের মধ্যে উদ্দীপনা বিশেষভাবে চোখে পড়ছে। নারীদের হীন অবস্থান তুলে ধরার ক্ষেত্রে এইসব কবিদের রচনা এত বেশি ব্যঙ্গময় হয়ে উঠছে যে, আগে কখনো এমনটি দেখা যায়নি। তাদের ভাষা যেমন শক্তিশালী, আঙ্গিকও অনেক বেশি বর্ণাঢ্য। তাদের এই সৃজনশীল কর্মকাণ্ডকে শুধু নারীবাদী কর্মকাণ্ড বললে তাদের ছোট করা হয়। আর এই সব তরুণ কবিদের উৎসাহিত করছে সিলারম্যান, ব্রুনেলের মত কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার। পুরস্কারের সূত্রেই তারা উঠে আসছেন বিশ্ব গণমাধ্যমে। তাদের কবিতা কম সময়ের অনূদিত হয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন ভাষায়। এখন সময়টাও দারুণ, বিশ্বজুড়ে নারীবাদীদের সৃজনশীল কাজের স্বীকৃতি মিলছে, সঙ্গে অর্থও জটুছে। আর্থিক ও সংস্কৃতির দিক থেকে সক্ষমতা অর্জনই এক বিংশ শতাব্দির নারীর চূড়ান্ত লক্ষ্য।

আজকের রাত

আজকের রাত একটি মাতাল মানুষ
তার নোংরা জামা।

পুনর্ব্যবহারযোগ্য আবর্জনাপাত্রে গল্পরত কোনো দম্পতি নেই
যারা আমাকে আমার প্লাস্টিক আপলোডে সাহায্যে করতে পারে।
একটি শাদাকালো বেড়ালও নেই
আভিজাত্যের সঙ্গে সুষমতা রেখে
যে চুমু খেতে পারে মনমরা তারাদের ঠোঁটে।

আছে শুধু দমবন্ধ করা চুকা গন্ধ
জামার গলাবন্ধনীতে ঘামের দাগ
গাড়ির নিচে গড়াগড়ি খাওয়া পানির বোতল।

আমি আমার সংক্ষিপ্ত জামা-প্যান্টে জুসের বোতল জড় করি
এরপর ভরে দিই প্রতিবেশীদের কোল
প্রশান্তির সঙ্গে তাকাই সামনের ব্যালকনির দিকে
যখন কেউ পান করে একান্তে, নিজস্ব নিরালায়।

নিজেকে শুধু বলি: বড় হও, একটি তরঙ্গ হও।

অনুযোগ

আমি আমার হাঁটু দুটো একসঙ্গে রাখি, এমনকি গোছলের সময়ও।
মেরির গল্পটি আমি জানি, অলৌকিকভাবেও ঘটে যায় অনেক কিছু।

মাঝেমধ্যেই মরীচা ধরা রেলপথ ধরে লাফিয়ে লাফিয়ে হাঁটি,
যাতে লোকেরা দেখে মনে করে একজন পালোয়ান ছুটছে;
এভাবেই তাদের বুঝিয়ে দেই: সহজলভ্য নই আমি।

কিন্তু এরপরও আমার ফুফু-খালামনিদের চিন্তার শেষ নেই আমাকে নিয়ে
কত অুনযোগ তাদের: মেহিদির রঙে হাত রাঙিয়ে যারা বাইরে ঘুরে,
যারা লজ্জার মাথা খায়, তারাই গর্ভবতি হয়।

তারা বলেন: শোনো ভাইঝি, চোখে কাজল পরো না, দৌড়ে যেও না
আঙ্গিনার বাইরে, সামনের সড়কে
সন্ধ্যের পর বেহায়ার মতো খেলো না ওই মাঠে, ওখানে ঝোঁপেঝাড়ে
খারাপ লোক ঘাপটি মেরে থাকে, জিনেরাও থাকে উৎপেতে
গাছের মগডালে।

সাধারণ স্বর্গ

আমি একটি পুতুলকে সাজিয়ে চেয়ারে রখলাম,
আশা করতে লাগলাম তার মুখ থেকে কিছু শুনব।
মনে মনে বলি, ‘‘কথা ফুটুক তোমার মুখে।’’
কিন্তু আমি তো এক সাধারণ আত্মা। আমার কথায়
অলৌলিকতা আসবে কোথা থেকে?
হঠাৎ তার চোখের পাতা পিট্‌পিট্‌ করে উঠল।
আমি ভীষণ খুশি, পুতুলটিকে নিয়ে আমার অনেক স্বপ্ন|
অনেক কথা বলার আছে তাকে।
এও জানি, বাস্তবে নয়, স্বপ্নেই আমি স্বর্গ রচনা করি।

পাক্ষিক অনন্যা
জুন ২০১৪
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×