somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরও ১০টি টিভি চ্যানেল!!!!

১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Mon, Oct 12th, 2009 10:40 pm BdST Dial 2324 from your mobile for latest news



ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বেসরকারি মালিকানায় আরও ১০টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সমপ্রচারের প্রাথমিক অনুমতি দিয়েছে সরকার।

তথ্য মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, "আমরা ১০টি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সমপ্রচারের ব্যাপারে অনাপত্তিপত্র দেওয়া শুরু করেছি।"

গত জানুয়ারিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো এ অনুমতি দেওয়া হলো।

ওদিকে জাতীয় সংসদের কার্যক্রম সমপ্রচারের জন্য একটি টেরেসট্রিয়াল চ্যানেল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হবে।

নতুন অনুমতি পাওয়া বেসরকারি ১০টি টিভি চ্যানেল হলো- বেক্সিমকো গ্রুপের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, স্কয়ার গ্রুপের অন্যতম কর্ণধার অঞ্জন চৌধুরীর মাছরাঙা টেলিভিশন, মাহফুজুর রহমানের এটিএন নিউজ, আহমেদ জুবায়েরের সময়ের টেলিভিশন, সাংবাদিক মোজাম্মেল বাবুর একাত্তর টেলিভিশন, চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিজয় টিভি, গাজী গোলাম আশরিয়ার জিটিভি, সৈয়দা মাহবুবা আক্তারের চ্যানেল নাইন, কামাল আহমেদ মজুমদারের মোহনা টিভি ও নাসির উদ্দিনের মাই টিভি।

এর মধ্যে 'সময়ের টেলিভিশন' এর অন্যতম পরিচালক হচ্ছেন আইনপ্রতিমন্ত্রী কামরুল ইসলামের ভাই মোরশেদুল ইসলাম। চ্যানেল নাইনের আবেদনকারী সৈয়দা মাহবুবা আক্তার দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের পুত্র অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ শাফায়েতুল ইসলামের স্ত্রী।

অনুমতি পাওয়া অন্য কয়েকটি টিভি চ্যানেলের আবেদনকারীর তেমন পরিচিতি নেই।

বর্তমানে দেশে বেসরকারি মালিকানায় ১১টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রয়েছে। নতুন ১০টি চ্যানেল এলে এ সংখ্যা দাঁড়াবে ২১। এ ছাড়া সরকারি মালিকানায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ড নামে দুটি টিভি চ্যানেল রয়েছে।

গত বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ জানান, আরও কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল স¤প্রচারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

চারদলীয় জোট সরকারের আমলে আটটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে স¤প্রচারের অনুমোদন দেওয়া হয়। এগুলো হচ্ছে- বৈশাখী, আরটিভি, এনটিভি, বাংলাভিশন, চ্যানেল ওয়ান, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টিভি ও দেশটিভি।

ওই সময় নিয়মনীতি না মেনে দলীয় বিবেচনায় এসব চ্যানেলের অনুমতি দেওয়া হয় বলে তখনকার বিরোধীদল আওয়ামী লীগ ও অন্যান্য মহল থেকে অভিযোগ তোলা হয়।

এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সমপ্রচারের অনুমিত দেওয়া হয়। ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এটিএন বাংলা, চ্যানেল আই ও একুশে টেলিভিশন (ইটিভি) সমপ্রচার শুরু করে।

এর মধ্যে ইটিভিকে দেওয়া হয় টেরেসট্রিয়াল সুবিধা। পরে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আদালতের নির্দেশে বন্ধ হয়ে যায় ইটিভি। ইটিভি পরে স্যাটেলাইট চ্যানেল হিসেবে সমপ্রচার শুরু করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

২টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×