ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আগামী ১৭ অক্টোবর 'আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস'-এ প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার একমঞ্চে উপস্থিত হয়ে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ডাক দেওয়ার ক্ষণটি এক অবিস্মরণীয় মুহূর্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্পিকার আবদুল হামিদ।
বৃহস্পতিবার সরকারি ও বিরোধী দলের প্রধান হুইপকে নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "দেশের প্রধান দুই দলের দুই নেতা একমঞ্চে বসে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একযোগে দেশবাসীর প্রতি আহ্বান জানাবেন। এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেও অনন্য নজির হয়ে থাকবে। এটি হবে এক অবিস্মরণীয় মুহূর্র্ত।"
তিনি বলেন, "আমাদের প্রধান দুই নেত্রী আমার কাছে শ্রদ্ধাভাজন। আগামীতে জাতীয় ঐক্যের ব্যাপারে তারা এক হতে পারবেন। এটি (১৭ অক্টোবরের অনুষ্ঠান) তারই শুরু মাত্র।"
জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে স্পিকার জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াও এতে উপস্থিত থাকবেন।
এখন থেকে প্রতিবছর 'আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস' পালন করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
দেশে প্রথমবারের মতো এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার বিকেল তিনটায় এ সম্মেলন শুরু হবে।
বিরোধী দলকে সংসদে আনতে নতুন কোনও উদ্যোগ নেওয়া হবে কি না জানতে চাইলে স্পিকার বলেন, "নতুন করে নয়, তবে তাদের অধিবেশনে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে। যতক্ষণ তাদের (বিরোধী দল) ভেতরে (অধিবেশন) নিয়ে আসতে না পারছি, ততক্ষণ নিজেকে সফল ভাবছি না।"
সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত সংসদ সরকারি দলের প্রধান হুইপ আব্দুস শহীদ ও বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবদীন ফারুককে দেখিয়ে স্পিকার বলেন, "অনেকদিন তো আমরা এ দু'জনকেও এক সঙ্গে দেখিনি। আজ তারা এক সঙ্গে। এটাও এক ধরনের প্রগ্রেস (অগ্রগতি)।"
জয়নাল আবদীন বলেন, "১৭ অক্টোবরের সাফল্য নিয়ে সংসদের বাইরে আমরা (সরকার ও বিরোধী দল) এক সঙ্গে কাজ করছি। আশা করছি, স্পিকার বিরোধী দলকে সংসদে আনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন।"
২৮ অক্টোবর সংসদে দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) নিয়ে আলোচনায় বিরোধী দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেন সংসদে সরকারি দলের প্রধান হুইপ আব্দুস শহীদ।
আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস উপলক্ষে আগামী ১৬-১৮ অক্টোবর দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। দারিদ্র্যবিরোধী ক্যাম্পেইন জাতীয় কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ, সর্বদলীয় সংসদীয় গ্র"প (এপিপিজি) এবং পিপলস এমপাওয়ারমেন্ট ট্রাস্ট (পিইটি) এর সহযোগিতায় এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এপিপিজি'র সদস্যসচিব শিশির কুমার শীল জানান, দেশব্যাপী তিন দিনের এ কর্মসূচি পালনের জন্য জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি) এক লাখ ২৮ হাজার ডলার অনুমোদন দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
আলোচিত ব্লগ
নতুন ভোরের গান
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন
ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন
মেমোরি লুপ (Memory Loop)

মেমোরি লুপ (Memory Loop)
গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন
টাই চাই
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।