কতটুক বাঁচবেন !
- ৬০ বছর? বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+ !
এক বছরে ৩৬৫ দিন হয় ! প্রতিদিনে ৮৬৪০০ সেকেন্ড !
খুব বেশি সময় নিয়ে আসেননিতো !
টিক টক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে! মৃত্যু খুব সন্তর্পণে এগিয়ে আসছে !
টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন !
একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায় ! যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায়না !
আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাইলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো !
এতো অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা ব্যাপারস্যাপার গুলোতে সময় নষ্টের সুযোগ কই !?
ফ্যামিলিকে সময় দিন, ভালো বই পড়ুন, টুক করে বেড়িয়ে আসুন চমৎকার কোন জায়গায় ! রাত জেগে আকাশ দেখুন! ভোরের সূর্যোদয় দেখুন !
সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন !
নদীর ঢেউ অনুভব করুন !
ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখুন !
প্রতিদিন সময় করে আধাঘন্টা কোন শিশুবাবুর সাথে থাকুন! নিষ্পাপ আনন্দের ঔচ্ছল্য দেখুন !
স্রষ্টাকে স্মরণ করুন
কাউকে প্রাণ ভরে ভালবাসুন কাউকে ভালবাসার সুযোগ করে দিন
পৃথিবী কতো সুন্দর সেটা ফীল করুন
নি:শ্বাস কতোটা সুন্দর সেটা অনুভব করুন
হ্যাপ্পি লাইফিং ! ! !
.
....কৃতজ্ঞতা স্বীকার :: রাজকমল জয়সোয়াল, ইন্টারনেট

সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


