ভোরবেলা স্ত্রীকে জাগিয়ে স্বামী জিজ্ঞেস করল: হ্যাঁগো তুমি কি আমার সাথে যোগ ব্যায়াম করবে ?
স্ত্রী : ও তুমি আমাকে খুব মোটা ভাবো তাইনা ?
স্বামী: না না ব্যায়াম তো শরীরের জন্য ভালো ।
স্ত্রী: ও তাহলে আমার শরীর বুঝি খারাপ ।
স্বামী: না না । আচ্ছা তুমি উঠতে যখন চাওনা তবে থাক।
স্ত্রী: ও এবার তুমি বলছো আমি কুঁড়ে ।
স্বামী: ওহো তুমি আমায় বুঝতে পারছো না ।
স্ত্রী: ও আমি তো অবুঝ ।
স্বামী: আমি তা বলিনি ।
স্ত্রী: তাহলে আমি মিত্থুক।
স্বামী: ওরে বাবা সকাল থেকে আরম্ভ কোরো না প্লীজ ।
স্ত্রী: হ্যাঁ আমি তো ঝগরুটে। সকাল থেকেই ঝগড়া করি।
স্বামী: ঠিক আছে তাহলে আমিই যাবনা যোগা করতে।
স্ত্রী: দেখেছ, ইচ্ছে তোমার নেই করার, আমার ওপর দোষ চাপাচ্ছ।
স্বামী: ঠিক আছে বাবা ঘুমোও তুমি, আমি একাই চললাম।
স্ত্রী: তুমি তো সব সময় একা একাই ঘোরো আর ফুর্তি কর।
স্বামী: উফফ, থাক এবার । আমার গা বমি বমি করছে ।
স্ত্রী : দেখেছো, কি স্বার্থপর তুমি । খালি নিজের চিন্তা, আমার শরীর স্বাস্থ্যের কথা কখনো ভাবো ????
.
স্বামী বেচারা আজ তিনদিন বসে আছে আর ভাবছে
"শালা কোথায় কি ভুল বল্লাম"।।।
.
*সব বিবাহিত পুরুষদের অর্পিত*।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
