
খদ্দের খেতে খেতে হোটেল মালিককে ....
"বা! মুরগির মাংসটাতো বেশ নরম আর সুস্বাদু।"
হোটেল মালিক ....
"হবেনা কেন স্যার,
পোষা মুর্গি, আর যা খাওয়াই
কাজু, কিসমিস, প্রোটিনেক্স... "
"কি ?
মুর্গিকে কাজু কিসমিস?
ব্ল্যাক মানি রাখার আর জায়গা পাচ্ছেন না বুঝি ?
দেখি আপনার সব হিসাবের খাতা পত্তর।"
খদ্দের মুর্গির দাম তো দিলোই না,
উল্টে দু হাজার টাকা পকেটে পুরে চলে গেল।
খদ্দের ছিল ইনকাম ট্যাক্স অফিসার ।
কদিন বাদে ,
আরেকজনও মুরগি খেয়ে খুব খুশি,
"বা! পোষা মুরগি বুঝি ?
তা কি খাওয়ান এদেরকে?"
হোটেল মালিক সাবধান হয়ে গেছেন,
"আজ্ঞে,
ভালো কিছু তো আর খাওয়াতে পারিনা,
ওই পোকামাকড়,
আরশোলা এসবই খাওয়াই।"
"কি?
মুরগিকে পোকামাকড় খাওয়ান ?
জানেন আমি
Prevention of cruelty to eatable birds
এর প্রেসিডেন্ট।
মানেকা গান্ধীকে জানালে
আপনার ভিটেয় মুরগির বদলে ঘুঘু চড়বে।"
এবার আরো দু হাজার টাকা গেল।
কদিন বাদে আরেক খদ্দেরের প্রশ্নে ,
হোটেল মালিকের সোজা সাপ্টা জবাব,
"একদম বলতে পারবোনা স্যার।
সকালে প্রত্যেক মুরগির হাতে
পাঁচ টাকা করে দিয়ে দিই।
কে কি কিনে খায় জানিনা।"
.
[বিঃদ্রঃ মানেকা গান্ধী ভারতের বিখ্যাত পশুপ্রেমিক ও কেন্দ্রীয় মন্ত্রী]
...সংগৃহীত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

