somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নস্ত্রাদামুসের ভবিষ্যতবানী : আগামীতে হিন্দুরাই দুনিয়া শাসন করবে!! এই ভবিষ্যতবানী কি সত্যি মিলবে? আপনার কি মত?

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ একটা বই পড়ছিলাম ‚ষোলশ শতকের পৃথিবী বিখ্যাত ফরাসি ভবিষ্যদ্বক্তা নস্ত্রাদামুস কে নিয়ে।
সেখানে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস দেখলাম। হয়তো পুরোটাই কাকতালীয় ‚হয়তো পুরোটাই কো ইন্সিডেন্ট কিংবা .....
.
নস্ত্রাদামুসের একটা ভবিষ্যৎ বাণী এমন ছিলো যে ‚ " খুব শীঘ্রই খ্রিষ্টবিরোধী হত্যা করবে ওই তিনজনকে ‚ সাতাশ বছর ধরে চলবে তার যুদ্ধ। অবিশ্বাসীদের হত্যা করা হবে ‚ বন্দী করা হবে ‚ নির্বাসন দেওয়া হবে। রক্ত ‚মানবদেহ ‚ মাটির বুকে ছড়িয়ে থাকবে লাল দাগ "
.
এখন কথা হল এই প্রফেসিজের অর্থ বের করতে গিয়ে লেখক তাকিয়েছেন ভারতবর্ষের গান্ধী পরিবারের দিকে। বইটির প্রথম প্রকাশ ১৯৮৮ সালে। তখন অলরেডি দুজন মারা গেছেন গান্ধী পরিবারের ‚ ইন্দিরা গান্ধী আর সঞ্জয় গান্ধী। কারওরি স্বাভাবিক মৃত্যু হয়নি। কিন্তু নস্ত্রাদামুসের হিসাবে মৃত্যু হবে তিনজনের্। তিনটেই হবে অপঘাতে মৃত্যু. .
.
আর লেখক কোট আনকোট এই কথাটাই লিখেছেন -
" এখন রাজীব। …… "
.
আর কি অদ্ভুত ‚ ১৯৯১ তে যখন বইটির তৃতীয় সংস্করণ বেরোচ্ছে সেই বছরেরই ১৯৯১ এর ২১ মে হত্যাকাণ্ড ঘটে গেছে রাজীব গান্ধীর্। নস্ত্রাদামুসের হিসাবে গুনে গুনে তিন দান!
.
হ্যাঁ ‚ নস্ত্রাদামুসের কথা উঠলোই যখন তার আরেকটা ভবিষ্যৎ বাণীর কথা বলি। দশম শতকের ৯৬ তম চতুষ্পদী তে উনি লিখছেন -
" যে ধর্মের নাম সমুদ্রের নামে ‚ তা জয়ী হবে আদালুনকাটিফের বিরুদ্ধে "
.
এখন পুরো পৃথিবীর ইতিহাস ঘাটলে একমাত্র হিন্দু ধর্মই আছে ‚ যার নাম সমুদ্রের নামের সাথে মেলে ( হিন্দ মহাসাগর বা ভারত মহাসাগর ). .
এখন নস্ত্রাদামুসের কথাগুলো ধাপ্পাবাজী ‚ গালগপ্প বা জালিয়াতি হলে কিছুই বলার নেই ! কিন্তু যদি না হয়?
হিন্দু দের কোনো এক শত্রুর বিরুদ্ধে জয়ের কি ইঙ্গিত দিচ্ছেন তিনি?
.
আরও একটা ভবিষ্যৎবাণীর কথা বলি।
" যখন তারা বৃহস্পতিবারে উপাসনা শুরু করবে তখন মাটি আর বাতাস হিমায়িত করবে প্রচুর জলকে। যে আসবে সে কখনোই তার অল্প কয়েকজন সহযোগীর মত উজ্জ্বল হবেনা ‚ যে সহযোগীরা আসবে তাকে সম্মান জানাতে . .( দশম শতক ‚ ৭১ তম চতুষ্পদী )
.
এখানেও কিন্তু চমক! আপনি দুনিয়া চষে বেড়ান। পুরো পৃথিবীতে বৃহস্পতিবার একমাত্র পবিত্র দিন হিন্দু দের কাছেই। বাকিদের কারও শুক্রবার(ইসলাম ) ‚ কারও রবিবার(খ্রিস্টান ) ‚শনিবার (ইহুদি ) ইত্যাদি ইত্যাদি।
এখানেও কি ইঙ্গিত রয়েছে হিন্দু ধর্মের দিকেই? সাথে বিশেষ কোনো নেতার অভ্যুত্থানের ইঙ্গিত? কে জানে!
.
সাথে আরেকটা বলি ?
.
" তিনটি জলের লক্ষনবিশিষ্ট অঞ্চল থেকে জন্ম নেবে এমন একজন যার পুণ্যদিন বৃহস্পতিবার্। তার খ্যাতি ‚ প্রশংসা ‚ শাসন ও ক্ষমতা বেড়ে উঠবে স্থল ও আকাশপথে। সমস্যা ডেকে আনবে প্রাচ্য ভূখণ্ডে। ( প্রথম শতক ‚ ৫০ তম চতুষ্পদী ).
.
তিনদিকে জল আছে দুনিয়ার কোন দেশে আর কারা বৃহস্পতিবার উপাসনা করে? ভেবে দেখুন তো। এ তো ভারতবর্ষই ।
.
এমন প্রচুর প্রচুর চতুষ্পদী আছে যা সরাসরি ইঙ্গিত করে হিন্দুদেরই দিকে। অবশ্য যদি এগুলো সত্যি হয় তবেই। ব্যক্তিগত ভাবে আমি জ্যোতিষে একদমই বিশ্বাস করিনা। আপনারাও করেন নাকি ??
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পতাকার যুদ্ধ অথবা গামছা ও কালিমা

লিখেছেন তানভীর রাতুল, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪০

একটি দেশের পতাকা শুধু কাপড় নয়। এটা একটি চুক্তি—আমরা কে, এই প্রশ্নের সম্মিলিত উত্তর। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ। লাল মানে রক্ত, সবুজ মানে মাটি। এই দুটি রঙের পেছনে একটি নির্দিষ্ট... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

×