somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুতচর্চা : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্ল্যানচেট

০৯ ই মে, ২০১৯ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(আজ ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে বন্ধুদের এই লেখাটি পরিবেশন করলাম।)
অন্ধকার ঘরের ভেতর পাতা একখানি তেপায়া টেবিল, আয়তনে গোল৷ তার চারদিক ঘিরে বসে আছেন কিছু মানুষ, তর্জনি দিয়ে ছুঁয়ে আছেন টেবিলের মধ্যবিন্দু। ঘরে টিমটিম করে জ্বলছে মোমবাতি, এক আলো আঁধারি রহস্যছায়া খেলা করছে প্রেতজগৎ ও মানুষের মাঝে সংযোগরক্ষাকারী সেতু অর্থাৎ মিডিয়াম হিসাবে অবতীর্ণ হওয়া অল্পবয়সী মেয়েটির চোখেমুখে। উপস্থিত সকলেই একমনে স্মরণ করছেন এক নিকটাত্মীয়ের আত্মাকে, সামনে রাখা কাগজ কলম।
আচমকাই থরথর করে কেঁপে উঠল টেবিলখানায়, শব্দ উঠল খট খট খট। উপস্থিত সকলের পিলে চমকে গেলেও জোর করে মনে সাহস এনে আঙুল ছুঁইয়ে রাখলেন টেবিলে। শুধুমাত্র ভয় পেলেন না একজন প্রাজ্ঞ ব্যক্তি, অস্বাভাবিক শক্ত মুখের মিডিয়ামের দিকে চেয়ে করতে লাগলেন প্রশ্নের পর প্রশ্ন, খসখস শব্দে ভরে উঠতে লাগল কাগজের পাতা। একসময় মিডিয়াম মেয়েটি হেলে পড়ল টেবিলের ওপর, বন্ধ হল টেবিলের নাচানাচি। প্রেত আবাহনী ক্রিয়া সম্পূর্ণ হল।

ওপরের ঘটনাটি একটি দৃশ্যরূপ দেওয়ার প্রচেষ্টা মাত্র, তবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে প্ল্যানচেট বা প্রেত আবাহন বড্ড নিয়মিত ঘটনা ছিল৷ কৈশোর থেকেই বিশ্বকবি এরসঙ্গে পরিচিত ছিলেন। তাঁর নতুনদাদা বাড়িতে নিয়মিত প্রেতচর্চার আসর বসাতেন। তাতে কবির সক্রিয় অংশগ্রহণ থাকলেও তিনি প্ল্যানচেট বা প্রেতচর্চায় চরম উৎসাহী হয়ে পড়েন প্রৌঢ়ত্বের সোপানে অবনীত হওয়ার পর। মনে করা হয় একের পর এক প্রিয়জনের মৃত্যুশোক তাঁকে আগ্রহী করে তুলেছিল এ বিষয়ে।
শান্তিনিকেতনে বসত এই প্রেতচর্চার আসর, সঙ্গী হতেন অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, মীরা দেবী প্রমুখ। মিডিয়াম হিসাবে থাকতেন কবিবন্ধু মোহিতচন্দ্র সেনের কন্যা উমাদেবী, যার ডাকনাম ছিল বুলা। এই কন্যার প্রেত আবাহনীর এক আশ্চর্য ক্ষমতা ছিল৷ তার ডাকে সাড়া দিয়ে এসেছিলেন কবির জ্যেষ্ঠা কন্যা মাধুরীলতা, স্ত্রী মৃণালিনী, নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথ, ভ্রাতুষ্পুত্র বলেন্দ্রনাথ, সুকুমার রায়, সত্যেন্দ্রনাথ দত্ত, অজিত চক্রবর্তী প্রমুখ৷ নামে বেনামে বারবার উপস্থিত হয়েছেন বৌঠান কাদম্বরী, হেঁয়ালি মিশিয়ে তুলে ধরেছেন আপন পরিচয়।
সুকুমার রায়ের আত্মা চেয়েছেন পুত্র সত্যজিৎ রায়কে শান্তিনিকেতনে ভর্তি করতে, সেই মর্মে অনুরোধও জানিয়েছিলেন বিশ্বকবিকে। কিন্তু সত্যজিৎ রায় শান্তিনিকেতনে এসেছিলেন বড়ো হওয়ার পরে। বারবার আহ্বান করা সত্ত্বেও কবির প্রেতচক্রে যারা আসেননি তাঁরা হলেন পিতা দেবেন্দ্রনাথ, মাতা সারদা দেবী, মেজমেয়ে রেণুকা, বড়দা দ্বিজেন্দ্রনাথ।
প্ল্যানচেটে আহ্বায়িত আত্মাদের কাছে মূলত তিনটি প্রশ্ন করতেন বিশ্বকবি। তা হল, ১) তাঁদের ধর্মবিশ্বাসে পরিবর্তন হয়েছে কিনা, ২) পরলোকে সম্ভোগবাসনার স্বরূপ কি এবং ৩) নূতন জন্ম নিতে ইচ্ছে হয় কিনা।
পরলোকগত আত্মাদের নানা প্রশ্নোত্তরে ভরে উঠেছে খাতার পাতা, যা লিপিবদ্ধ করেছেন অমিয়চন্দ্র চক্রবর্তী ও মোহনলাল গঙ্গোপাধ্যায়। বিশ্বকবির আত্মা আবাহনী বা প্ল্যানচেটে শুধুমাত্র যে পরিচিতরাই এসেছিলেন তা নয়, অনেক অপরিচিত আত্মাও এসেছিলেন যাঁরা নাম বলতে সম্মত হননি৷
মৈত্রেয়ী দেবীকে লেখা চিঠিতে তাঁর এবং কাদম্বরী দেবীর কথোপকথনের অংশবিশেষ বর্ণনা করেছিলেন বিশ্বকবি৷ তাতে ফুটে উঠেছিল আত্মার নিগূঢ় অভিমান ও আপনজনবর্জিত পরিবেশে কষ্টের কথা৷ তিনি অনেকবারই এসেছিলেন কবির আহ্বায়িত প্রেতচক্রে৷
তবে বারবার বিভিন্ন আত্মাকে আহ্বানের কুফল ফলতে দেরী হয়নি৷ একবছরের মধ্যে মাত্র তিনদিনের জ্বরে সাতাশ বছর বয়সে প্রাণ হারিয়েছিলেন মিডিয়াম বুলাদেবী৷ ওনার মৃত্যুর পরেই বন্ধ হয়ে যায় কবির প্রেতচর্চা৷ শুধু একদা স্মৃতি হয়ে রয়ে যায় তেপায়া টেবিলখানি ও আত্মাদের কথোপকথন লিপিবদ্ধ করা সাতখানি খাতা। তেপায়া টেবিলখানি নাকি মাঝেমধ্যেই খটখট শব্দে চলাফেরা করে বেড়াত বদ্ধ ঘরে, শুধু কবির দ্বারা আহ্বায়িত হতেন না আর কোনো প্রেতাত্মা।
(সংগৃহীত)
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৯ দুপুর ১২:২০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×