somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানেন কি, গণিতে নোবেল দেওয়া হয় না কেন?

১৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বের সবচেয়ে বিখ্যাত সম্মান 'নোবেল'। 'নোবেল' পুরস্কারের মূল কথাই হলো মানবকল্যাণে সংশ্লিষ্ট আবিষ্কারের গুরুত্ব বিচার। ডিনামাইটের আবিষ্কর্তা স্যার আলফ্রেড নোবেলের নামানুসারে এই পুরস্কার। তিনি তাঁর মোট সম্পত্তির প্রায় ৯৪ শতাংশ এই পুরস্কারের জন্য দান করে যান। আলফ্রেড নোবেল, তাঁর এই পুরস্কারের তালিকায় বিজ্ঞানের তিনটি শাখা পদার্থবিদ্যা, রসায়ন ও চিকিৎসাশাস্ত্রকে স্থান দিয়েছেন। কিন্তু বাদ রেখেছেন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে। যা কিনা সমস্ত 'বিজ্ঞানের ভাষা' তথা 'কুইন অফ অল সায়েন্স ' গণিতবিদ্যা।

নোবেল কেনো গণিতবিদ্যাকে নোবেলের জন্য বেছে নিলেন না? প্রশ্ন চিহ্ন থেকেই যায়। তবে এর উত্তর খুঁজতে গিয়ে উঠে এসেছে অনেক মিথ। শোনা যায়, আলফ্রেড নোবেল বিয়ে না করলেও, তিনি সে সময় আলেকজান্দ্রা নামে একটি নারীর প্রেমে পড়েন। ওই নারী নোবেলের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে অপর এক গণিতবিদকে বিয়ে করেন। সেই থেকেই নাকি নোবেল গণিতবিদদের পছন্দ করতেন না। অনেকে বলেন, উইল করার সময় নোবেলের মাথায় গণিতের কথা আসেনি। কিংবা তিনি গণিত শাস্ত্রের প্রয়োগ উপলব্ধি করতে পারেননি।

আলফ্রেড নোবেল নিজে ছিলেন একজন পদার্থবিদ ও রসায়নবিদ। তিনি তাঁর গবেষণায় গণিত খুব একটা ব্যবহার করতেন না বলে শোনা যায়। তাই তিনি গণিতকে এই সম্মানের জন্য বেছে নেননি। যদিও এগুলো সমস্তই এক একটি মিথ।

যাইহোক, নোবেল না পেলেও গণিতবিদরা কিন্তু থেমে থাকেনি। দিনের পর দিন গণিতশাস্ত্র নিয়ে গবেষণা করে বিজ্ঞান ও প্রযুক্তিকে সমৃদ্ধ করছে তাঁরা। গণিতবিদ্যায় নোবেল না দেওয়া হলেও 'ফিল্ডস মেডেল ' ও 'অ্যাবেল পুরস্কার' নামে দুটি গুরুত্বপূর্ণ সম্মান দেওয়া হয় । 'ফিল্ডস মেডেল' কে বলা হয় গণিতের নোবেল। 'নোবেল' প্রতি বছর দেওয়া হলেও 'ফিল্ডস মেডেল' দেওয়া হয় প্রতি চার বছর অন্তর। এবং এই সম্মান ৪০ বছরের কম বয়সী গণিতবিদদের গণিতশাস্ত্রে অভূতপূর্ব অবদানের জন্য দেওয়া হয়। ২০১৪ সালে মঞ্জুল ভার্গবের পর ২০১৮ সালে অপর ভারতীয় বংশোদ্ভূত অক্ষয় ভেঙ্কটেশ এই সম্মান জেতেন। প্রতিবার তিন থেকে চার জনকে এই সম্মান দেওয়া হয়। এছাড়াও নরওয়ের গণিতবিদ নিলস হেনরিক অ্যাবেলের নামে দেওয়া হয় অপর একটি গুরুত্বপূর্ণ পুরস্কার 'অ্যাবেল'।

সূত্র: People's Reporter
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×