somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য : বড়দের ব্যাপার স্যাপার !!

১৫ ই মে, ২০২০ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-- "আচ্ছা দাদা, বাবা আর মা সবসময় এত ঝগড়া করে কেন রে? আর তুই আমি ঝগড়া করলেই ঝগড়া করতে বারণ করে, বলে, ঝগড়া করিস না, ঝগড়া করতে নেই, দুষ্টুরা ঝগড়া করে!"
-- "ছোটদের ঝগড়া করতে নেই। বড়রা করতে পারে। বড় হলে আমিও খুব ঝগড়া করব।"
-- "আমিও। আচ্ছা দাদা, ডুবে ডুবে জল খাওয়া মানে কী রে ? মা যে বাবাকে বলে?"
-- "কী জানি। মনে হয় বাবা কোনও লেকে গিয়ে ডুবে ডুবে জল খায়। কিন্তু জল খাওয়ার জন্য বাবা কেন যে এত কষ্ট করে সেটা আমি জানিনা।"
-- "আর মা যে বলে, বাবা মাকে টুপি পরাচ্ছে, কই কোনোদিন তো হাতে করে বাবাকে টুপি আনতে দেখিনি? আমাদেরকেও কোনোদিন পরায়নি। শুধু মাকে না পরিয়ে আমাদেরকেও তো মাঝে মাঝে পরাতে পারে বল? আমার টুপি পরতে খুউব ভাল লাগে।"
-- "আমারও।"
-- "মা ঝগড়ার সময় চেঁচিয়ে চেঁচিয়ে বলে, মেয়ে দেখলেই নাকি বাবার জিভে জল আসে, কেন রে? আইসক্রিম, ক্যাডবেরি দেখলে আমার জিভে জল আসে, বাবার মেয়ে দেখলে কেন আসে রে দাদা?"
-- "আমার.. আমার তো আলুকাবলির কথা ভাবলেই জিভে জল আসে। বড়দের মনে হয়, মেয়ে দেখলে জিভে জল আসে। বড়দের সব উল্টোপাল্টা ব্যাপার। মাথায় কিছু ঢোকে না। সেদিন ঝগড়ার সময় মা বাবাকে কেঁদে কেঁদে বলল, 'তোমার পায়ে পড়ি, আমায় একটা দড়ি এনে দাও, আর আমার ভাল লাগছে না!' একটা দড়ির জন্য মা কাঁদছে, আমার কী কষ্ট হল, আমি দৌড়ে একটা দড়ি নিয়ে গেলাম, অমনি বাবা এক চড় মারল আমায়..বড়দের ব্যাপার স্যাপার কিছুই বুঝি নারে .."
.
.
-- "কী রে পড়া বন্ধ করে দিয়ে গল্প করা হচ্ছে?"
মায়ের চিৎকার শুনে দুই পিঠোপিঠি ভাই হোমটাস্কে মনোনিবেশ করল..
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২০ রাত ১১:৫৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×