
আরশোলা: এইমাত্র বেঁচে ফিরলাম,
একটা মোটু লোকের পায়ের নিচে একটু হলেই
চাপা পড়ছিলাম আর কি ! হায় ভগবান, একি রিস্কি জীবন দিয়েছ আমাকে ?
feeling sad!!
বিড়াল : আজ সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটল৷
আমার ৭ নম্বর বাচ্চাটা হঠাৎ গলা জড়িয়ে ধরে জানতে চাইল ওর বাবা কে ?
আমি এখন কি করে বলি ?
আমার নিজেরই যে মনে নেই !
feeling confused!!
মশা : OMG ! আমি HIV পজিটিভ !
কেন যে টেস্ট না করেই রক্ত
খেতে গেলাম !!!
feeling heartbroken!!
ছাগল : যাক, কোরবানি শেষ হলো।
এবার একটু শান্তিতে বাইরে বেরুতে পারব।
feeling relaxed!!
মুরগী : কাল যদি আমি কোন স্ট্যাটাস না দিই, তাহলে বুঝে নিও ফ্রেন্ডস আমি আছি কোনো বিয়ে বাড়ির রোস্টের ডিশে।
feeling disappointed!!
বাঘ : ব্যাটা আসছে বন্দুক নিয়ে আমাকে শিকার করতে...., একটা 'হালুম' করছি শ্লা আর ভয়ে দে দৌড় !
feeling proud!!
বাদুড় : সারাদিন তো সিধা হয়ে ঝুলে থাকি,
মানে পা ওপরের দিকে আর মাথা নিচের দিকে। আজ কিছুক্ষণের জন্য উল্টো হলাম। আর দেখি কি আজব তামাশা !
মানুষগুলো সব উল্টো হয়ে হাঁটছে !
feeling crazy!!
ময়ুরী : জন্মদিনটা চমৎকার কাটল....
ও আমাকে আজ পেখম মেলে নাচ দেখালো...
বেঁচে থাকার মাঝে এতো সুখ কি যে করি ??
feeling loved!!
কোকিল : শীত এসে গেল, আর শীত গেলেই তো শুরু হয়ে যাবে আমাদের লাইভ কনসার্ট। গেলাম। আবার রেওয়াজে বসতে হবে....
feeling excited!!
উকুন : আ্যডমিন আজ টেনশনে ফেলে দিয়েছিলো। হঠাৎ করে আজ মাথায় চিরুনি অভিযান চালাচ্ছিলো। অল্পের জন্যে চিরুনির ফাঁক দিয়ে বেঁচে ফিরেছি।
feeling awesome!!
টিকটিকি : ইয়েস, আই ডিড ইট !
ব্যাটা সারাদিন কম্পিউটার
খুলে স্যোসাল মিডিয়া তে মুখ গুঁজে বসে থাকে। বাথরুমটা সেরেছি একেবারে মাথার উপরের ছাদে বসে,
একেবারে ঠিক টাকের উপর।
ওয়াও ! হোয়াট আ টার্গেট !
feeling satisfied!!
.
(আমার নয়, আমার বন্ধু মাখনের লেখা। ভালো লাগলো তাই একটু সম্পাদনা করে আপনাদের জন্য দিলাম।)
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০২০ রাত ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



