
আমাদের তপেশখুড়ো গতকাল দুপুরে দোকান থেকে হনহন করে বাড়ি ফিরলেন.. ফিরেই সোফায় ধপাস করে বসে খুড়ি কে বললেন "কৈ গো গিন্নি,
শুরু হওয়ার আগে একগ্লাস জল দাও তো".. খুড়ি জল দিলেন.. ঢকঢক করে জল টা শেষ করে খুড়ো বললেন "কৈ গো গিন্নি..
শুরু হওয়ার আগে ভাত টাও দিয়ে দাও"!.. খুড়ি ভাত বেড়ে দিলেন.. ভাত খেয়ে খুড়ো সোফায় বসে আয়েস করে একখান বিড়ি ধরিয়ে বললেন.. "কি গো শুনছো..
শুরু হওয়ার আগে একখিলি পান সেজে দাও"!..
"আমি কি তোমার চাকর... তখন থেকে খালি অর্ডার ঝাড়ছো.. ভীমরতি ধরেছে নাকি এ বয়সে.. ঘাটের মরা তখন থেকে খালি
শুরু হওয়ার আগে..
শুরু হওয়ার আগে বলে মাথা খাচ্ছ.. বলি কি
শুরু হওয়ার আগে শুনি ?.. !" খুড়ি ঝংকার দিয়ে উঠলেন !
খুড়ো মিচকি হেসে বিড়িতে এক টান দিয়ে আপনমনে বলে উঠলেন.... "ঐ
শুরু হয়ে গেলো !"
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২০ রাত ২:০১