somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য : ব্যাথা !!

২৯ শে জুলাই, ২০২৩ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত সপ্তাহে আমার দাঁতে প্রচন্ড ব্যাথা হয়েছিলো আর আমি জীবনে প্রথম দাঁতের ডাক্তারের স্মরনাপন্ন হলাম !
রিসিপশনে বসে বসে দেওয়ালে টাঙানো ডাক্তারের নেম প্লেটের উপর আমার দৃষ্টি স্থির হয়ে গেলো ! ডাক্তারের নাম দেখেই আমার উপর যেনো বিজলির তার ছিঁড়ে পড়লো !
ড: সুধা নাথ
ডেন্ট স্পেসালিষ্ট

মানে কলেজ জীবনে আমাদের সুন্দরী সহপাঠিনী, আমাদের হার্টথ্রব হিরোইন ! ফর্সা, উঁচা-লম্বা, কোকড়ানো চুলের খুব সুন্দর একটা মেয়ে !
মিথ্যে কথা বলে পাপের বোঝা কেন বাড়াবো ? কলেজের অন্যান্য ছাত্রদের মত আমারও মেয়েটির প্রতি যথেষ্ট দুর্বলতা ছিলো !
আমার হৃদয় স্পন্দন বেড়ে গেলো ! আমার নম্বর আসতেই আমি বুকে একটা অস্বস্তিকর ধড়কন নিয়ে ডাক্তারের চেম্বারে প্রবেশ করলাম !
ওর মাথায় আর সেই কোকড়ানো চুল আর নেই, গোলাপী গাল দুটি ফুলে গোলগাল হয়ে গেছে ! নীল আঁখি দু টি চশমার আড়ালে চলে গেছে !
কিন্তু সে আমাকে চিনতে পারে নি !
দাঁতের পরীক্ষা নিরীক্ষার পর আমিই ওকে বললাম - আপনি অন্নদা মহাবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে পড়তেন না ?
সে বললো - হ্যাঁ !
আমি জিজ্ঞেস করলাম - হাইয়ার সেকেন্ডারি কবে পাস করেছেন, ১৯৯০ সনে ?
সে বললো - কারেক্ট ! কিন্ত এগুলো আপনি জানলেন কি করে ?
আমি হেসে হেসে বললাম - আরে তুমি আমারই ক্লাসে ছিলে !
তখন মেয়েটি একটা শ্রদ্ধা শ্রদ্ধা ভাব নিয়ে খুব বিনীত হয়ে জিজ্ঞেস করছে - স্যার, আপনি অন্নদা কলেজে কোন সাবজেক্ট পড়াতেন ?
চোট এটাকেই বলে !
এটাই হলো ব্যাথা !!
দাঁতের ব্যাথা তার কাছে কিছুই নয় !!
( বন্ধু অনিন্দ্যের অনুপ্রেরনা )
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২৩ রাত ১:৫৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

×