somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য : চিঠি !

১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"সাড়ে চুয়াত্তর" সিনেমায় শ্রদ্ধেয় তুলসী চক্রবর্তী তার স্ত্রী মলিনা দেবী কে আক্ষেপ করে বলেছিলেন," আগে তো চিঠি লিখতে, রাঙ্গা রাঙ্গা খামে গন্ধ লাগানো পত্র।
পেছনে আবার দিব্যি দেয়া থাকতো "সাড়ে চুয়াত্তর", কোথায় গেল সেই দিন!"

আজ কোথায় গেল সেই দিন! এখন কেউ আর চিঠি লিখে না, প্রযুক্তির ঝলকানিতে খুব দরকার হলে অনুভূতিহীন একখানা ই মেইল পাঠায় মাত্র....

চিঠির উপরে এখন থাকে না কোন দিব্যি, কিংবা চিঠির শেষে নিজ হাতে আঁকা ছবি! শুনেছি মির্জা গালিব হৃদয়ের আকুতি নিয়ে লিখেছিলেন -

"চিঠি শুরুতেই চোখের ছবি এঁকে দিয়েছি, যাতে তুমি বুঝতে পারো,তোমাকে দেখার জন্য ব্যাকুল।"

কন্যাকে উদ্দেশ্য করে পিতার চিঠির সংকলন নিয়ে বই বেরিয়ে গিয়েছে । রাজনৈতিক মতের ঊর্ধ্বে উঠে বলা যায় ওইসব চিঠিগুলো এক একটি জীবন দর্শন ---- 'Letters from a Father to His Daughter' জহরলাল নেহেরুর লেখা কন্যা ইন্দিরা গান্ধীর উদ্দেশ্যে চিঠিগুলো এক একটি Gold Mine . আগের যুগে বিখ্যাত মানুষদের প্রকাশিত এবং অপ্রকাশিত দুই পত্রাবলীর ছিল অপরিসীম সাহিত্য মূল্যের পাশাপাশি মানুষটিকে চেনার উপায়ও বটে ।

আগের যুগে কেন আমাদের ছাত্র জীবনেও প্রেম নিবেদনের ক্ষেত্রে চিঠির একটা বড় ভূমিকা ছিল । আমার বন্ধুদের ধারণা ছিল আমার নাকি বাংলা ভাষায় ভালো দখল রয়েছে , ফলে আমাকে দিয়ে কত প্রেমের চিঠি লিখিয়ে নেওয়া হয়েছে । তবে সার্ভিস চার্জ ছিল । লেখানোর চার্জ ভেজিটেবিল চপ আর প্রেম নিবেদন সফল হলে এগ মটন রোল । কলেজে গিয়ে অবশ্য নগদে সার্ভিস চার্জ নিতাম । এতে করে বছরে দু একদিন বড় রেস্টুরেন্টে খাওয়ার খরচটা উঠে আসত । আবার শুনেছি আমাদের বাবা কাকাদের যুগে প্রেমের আগেই নাকি দাঁড়িয়ে থাকতো ঝড় বৃষ্টি মাথায় করে বিরহ । সেখানেও ছিল চিঠির ভূমিকা । এখন অবশ্য দেখছি বিরহ বলে কোনো বস্তু নেই । আজকাল সেই অর্থে প্রেমের কমিটমেন্টগুলোই বা কোথায় ?
তবে আমাদের সময় ব্রেকআপ গুলো বেশ নাটকীয় ছিল । আমরা যখন উচ্চ মাধ্যমিকে তখন সবে dial -up নেট এসেছে আর যখন মাস্টার্স করে বেড়িয়েছি তখনও অর্কুট আসে নি । তাই তখন ব্রেকআপগুলো বেশ নাটক করেই হতো । কত ব্রেকআপের ঘটনা এখনো স্মৃতি হয়ে রয়েছে ।

এখন অবশ্য সেই ঝামেলা নেই -- সম্পর্কের পরিবর্তন ঘটে গেল কিন্তু কেউ কিছু বুঝলো না । শুধু হোয়াটস্যাপে প্রোফাইল পিকচারটা বদল হয়ে গেল সঙ্গে স্টেটাস চেঞ্জ করে ' Single ready to mingle ' লিখে দিলেই হল ।

একখানা পত্র পাওয়ার বাসনায় মির্জা গালিব লিখে গিয়েছেন -

“খত লিখেঙ্গে গরচে মতলব কুছ না হো
হাম তো আশিক হ্যায় তুমহারে নাম কে”

"চিঠি লিখবো, কোনো উদ্দেশ্য নাই থাকুক
আমি তো তোমার নামেরই প্রেমিক ।"

গালিবের সুরে সুর মিলিয়ে আমিও তাই বলি --

"করুণা করে হলেও চিঠি দিও, ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি দিও, দিও খামে..."
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩০
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×