
খুব ছোট থাকতে মনে হতো আকাশ টি ছুয়ে ফেলবো ঐ পাশের গ্রামে যেখানে আকাশটা মিশেছে। স্কুলে কেনো ক্রমিক রোল নম্বর কম হলো বেশী ৪০/৫০ কেন হলো না ।কেন দ্রুত বড় হচ্ছি না । বড় হয়ে আকাশ ছুবো । স্যার এতো সুন্দর গণিত পারেন কি করে, কত দাগ নং অংক, কত পৃষ্ঠায় আবার উত্তর ও বলে দিচ্ছে মুখস্ত আশ্চার্য লাগতো । পাখির মতো বিমান চলে দেখে যাদু মনে হতো । এমন ছোট বড় কতো কথা মনে জিজ্ঞাসার প্রশ্ন উঁকি দিতো তা গনণা করা কঠিন। মনে পড়লে বড় হাসি পায় ও নিজেকে বোকা মনে হয় । কিন্তু ভালো লাগে যে শিশূ মনে কতো সরলতা ছিলো । বর্তমান যুগের শিশুরা কতো চঞ্চল ও চতুর ।স্বার্থপর ও বটে । মানুষ বড় হয় আর দিন দিন জটিল কুটিল হতে থাকে । ঘাত, প্রতিঘাত ও প্রতিযোগীতার কারণে তার মনের নরম আবরনটা আস্তে আস্তে শক্ত হতে থাকে। শহুরে জীবন অনেক বেশী কঠিন । প্রতানার বুঝি শেষ নেই । ফলে মানুষ হয়ে যাচ্ছে যন্ত্রদানব বা রোবট । সকল মানবীয় গুন বিসর্জন দেওয়ার পথে মানব সম্প্রদায় ।বিজ্ঞান ও প্রযুক্তির এটা একটি বিশাল কুফল । বাবা-মা,আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সাথে সরাসরি না দেখা করে হাই হ্যালো করেই দায়িত্ব শেষ । আগামীতে নাকি মানুষের জৈবিক চাহিদা ও মানবাকৃতির রোবট মিটাইবে । শেষ পর্যন্ত মানব সম্প্রদায় ধ্বংস হয়ে যায় কিনা ?এমন কোন বিজ্ঞান প্রযুক্তি থেকে দুরে থাকাই ভালো । উন্নত বিশ্ব ঠিক সে পথেই এগিয়ে যাচ্ছে । চাকচিক্যময় কৃত্রিমতায় শান্তি আছে কি ? বয়স্ক শহুরে তথাকথিত উন্নত মানুষ হচ্ছে জড় পদার্থ অনুভুতিহীন মৃতের ন্যায়।শিশুর সরলতা প্রকৃতির মতো সুন্দর ও সতেজ টাটকা জীবন্ত ।নেই কোন ফরমালিন মেডিসিন । তাই সহজ সরল ও বোকা প্রাই সকলে ভালোবাসে । খোদ সৃষ্টি কর্তাও সরলতা ভালোবাসেন। অতি ধূর্ততা ও চালাকি অনেক সময় ক্ষতিকর । কথায় আছে অতি চালাকের গলায় দড়ি । শুধু শুধু অতি চালাক হয়ে সমাজ হতে বিচ্ছিন্ন হয়ে লাভ নেই । সমাজের গুরুত্বপুর্ণ ব্যক্তিরা পরাধীন যেখানে খুশি যখন তখন চলাফেরা বা ঘুরতে পারেন না । এছাড়া ব্যস্ততার তো শেষ নেই । আছে মানসিক ও শারিরীক চাপ । রোগ শোকের ও অভাব নেই । সরল মানুষের তাই শুকরিয় করা উচিত । চাওয়া পাওয়া ও উচ্চাশা কম থাকায় সরলদের দুঃখ কম পক্ষান্তরে শান্তি বেশী । একজন শিশুকে যেমন অল্পে তুষ্ট করা যায় । শিশূদের তাই কেউ ফুল বা ফেরেশতাদের সাথে পর্যন্ত তুলনা করে । সহজ সরল মানুষ হচ্ছে নির্ভেজাল ও খাঁটি । প্রকৃতি থেকে মানুষ অনেক কিছু শিখে যা মনের উপর প্রভাবের সাধ্যমে শরীরেও প্রভাব ফেলে । প্রকৃতি হচ্ছে দাতা,উদারতা ও সত্যের প্রতীক ! স্থান,কাল,পাত্রভেদে, ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলে তাই শিশুদের ভালোবাসে ।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




