একজন শুয়া চান পাখি প্রধাণমন্ত্রী কে লেখা গেদু চাচার খোলা চিঠি।
আমার প্রয়াত বাবা একটা কথা আমাকে প্রায় প্রায়ই বলতেন, ‘ আল্লাহ্ আল্লাহ্ বলো ভাই, আগে থেকে গোরে যাই( পেছনে)। আমরা সেই পেছন যাত্রাতে যাচ্ছি তোমার নেত্রীত্বে। বড় আবেগী এই জাতী বারবারই ভুল করে তাই যখন বেগম খালেদা জিয়া তার শাসন আমলে দেশে বিদ্যুতের খুটি দিয়ে ভরে ফেললেন তখন কালের ইশারায় ফখরু বাবার আগমণ। শিক্ষিত মানুষ যদি বোকা হয় তবে তাকে আমি মানসিক রোগী বলি কারণ তার ভুলটা মানুষকে যন্ত্রনা দেয় বেশি। ফখরু বাবাজির মনে হলো তুমি আর খালেদা জিয়া এই দুই নারীকে জেলে ভরলেই বাংলাদেশ নামক এই দেশের সমস্যার সমাধান হয়ে যাবে। জেলে ঠিকই ভরলেন তবে কাজের কাজ হলো না। তোমরা দুই নেত্রী বাংলাদেশের ব্যবসায়ীদের বলে দিলা ব্যাবসা বন্ধ করো...কেন শুধু শুধু রাজস্ব দিয়ে ব্যবসা করবা ? যেই কথা সে কাম...বেড়ে গেলো চালের দাম। নাহ্...আমরা আমজনতা বুঝলাম না তোমাদের এই কুটচাল। সাংবাদিকের কালি থেকে টিভির মাউথপিসও ফখরুর পেছনে লেগে গেলো। অতঃপর তোমার পুনরায় আগমণ। ফখরু আমাদের বলে নাই , ‘আমি আপনাদের দশ টাকা কেজির চাল খাওয়াবো’; তুমি তো বলেছিলে; সেটাই বা কম কি? দশ টাকায় চাল না কিনতে পারি মাঝে মাঝে ইউটিউবে দেখা গেলেই হলো।
মা হাসিনা,
বড় মিষ্টি তোমার হাসি। তোমার হাসি ভরা মুখখানি দেখলে আমি ভাবি আমাদের দেশে সমস্যা কোথায়? যারা শেয়ার ব্যাবসা করে তারা হুদাই কাঁদে !!! শেয়ারে তো ধস নামবেই। খালেদা মার আমলে শেয়ার ধসে মানুষ পথের ফকির হয়ে গেলো...এখনও কারো কারো বাসার মালামাল রাখার ঘরে ইঁদুর সেই শেয়ারের কাগজ দিয়ে ঘর বানায়, বাচ্চা ফোটায় আর তোমার বেলায় তো গণকযন্ত্র আছেই। প্রতিদিন বাজার থেকে টাকা চলে যাচ্ছে অজানা জায়গায়। সেই টাকা দিয়ে সালমান এফ রহমানের দরবেশের মত দাড়ি আরো সাদা হচ্ছে সেটাই বা কম কি? নামাও পুলিশ মতিঝিলে...দেখাও শাসন ঘুষি আর কিলে। আমরা কি কিইবা পড়লেখা জানি ?...যত মোটামোটা অর্থনীতির বই পড়া ঐ টাক্কু বাবু আবুল মালই জানে। আবুল মাল বলেছেন তাই আজকে আমরা যারা শেয়ারে টাকা খাটাই তারা ফাটকাবাজ।
মা হাসিনা,
নারী বড় মায়াবী জীব। নারী ঘরের বউ, বোন বা মা। আজকে যখন দেখি তোমার স্নেহের কামাল মজুমদার নারী সাংবাদিকের হাত প্রকাশ্যে মুচড়ে দিয়ে হুমকি দেয় তখন আমি ভাবি; আমার হাসিনা মা নারী তো? তার ওরসে জন্ম নেয়া পুতুল নারী তো? তার বোন রেহানা নারী তো? বা হাসিনাকে জন্ম দেয়া বেগম ফজিলাতান্নুছে মুজিব নারী তো? সাতক্ষীরায় নাচতে এসে ঘোমটা খুলে গেলো এক নারীর...কে খুলল পেটের দায়ে বা শখের বশে নাচতে আসা এই নারীর আব্রু? তোমার দলের একজন পুরূষাঙ্গ সামাল দিতে না পারা নেতা। তাকে বহিস্কার করেই খালাসের নাটকে ব্যাস্ত সবাই। সেঞ্চুরি মানিক যায়...আর সেঞ্চুরি মানিক আসে শুধু আমরাই চিনিনা কারা সেঞ্চুরি মানিক কে জন্ম দেয়। আমরা জানিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ধর্ষণ করে শতক পুর্ণ করবে এই ঘোষণা দেয়া তৎকালীন আওয়ামিলীগ নেতা সেঞ্চুরি মানিক আজকে কিভাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চাকরী করে...কারাই বা তাকে চাকরী দেয় ?
মা হাসিনা,
তোমার দলের দোর্দান্ড প্রতাপশালী নেতা সৈয়দ আশরাফ বড় ব্যস্ত মানুষ। তাকে আজকাল প্রশ্ন করলেই বাকা বাকা উত্তর দেয়। সীমান্তেতো মা গরূ ছাগল বা হাঁস মুরগী বাস করেনা। ওরা নিতান্ত পেটের দায়ে চোরাচালানী করে। ওরা প্রচন্ড শীতকে ভয় না করে রাতের আধারে গরু পাচার করে বলেই আজকে তোমরা গরুর গোশত দিয়ে ভুরিভোজ করো আরামে। আজকে তাদের কে বি এস এফ নির্যাতন চালাচ্ছে অবিরাম। কোন একটা দেখিনা যেদিন একজন বাংলাদেশীকে তারা মারছে না। তবে তোমাকে কি ভোট দিয়ে আমরা ইন্ডিয়ার হাতে মার খাবার রাস্তা খুলে দিলাম? দেশটা কি আশরাফের বাপের যে সীমান্তে কি হচ্ছে সেটা দেখার দায়ীত্ব সরকারের না বলে দম্ভ করে? কিসের এত কাজ তোমাদের?
মা হাসিনা,
যদি মানুষ না চালাতে পারো তাহলে কুকুর পোষা আরম্ভ করো। এতে একটা উপকার হবে কুকুর যেমন তোমার দেখাভাল করবে তেমনি সে সব মানুষকে কামড়াবে না। তোমার দলের ছাত্র(?)নেতারা ক্ষেপা কুকুরের থেকেও ক্ষেপে গেছে। আজকে বুয়েট বন্ধ তো কালকে কুয়েট। আজকে বুয়েটে একজনের পায়ের হাড্ডি নব্বই টুকরা তো কালকে জাবিতে ছাত্র খুন। ভিসি বলে ছাত্রলীগ এমনটা করতেই পারে না। পরে চাপে পরে ঠিকই বহিস্কার করে। এভাবে শিক্ষা প্রতিষ্ঠান চলে না। আসলে আসল শিক্ষায় শিক্ষিত মানুষ দেশ চালায় না বলেই আজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের এই দশা।
মা হাসিনা,
তোমাকে এই যে চিঠি দিলাম...ঠিকই কেউ না কেউ বলবে, ‘গেদু মিয়া, বিএনপি করে’। নাহ্ ,মাগো আমি আওয়ামিলীগ না, বিএনপি না, এরশাদপন্থী না, জামায়াতপন্থী না। আমি বাংলাদেশ করি। বারী সিদ্দিকীর একটা বিখ্যাত গানের সাথে তোমার বড্ড মিল খুঁজে পাই আজকাল মাগো,
‘শুয়াচান পাখি আমার...শুয়াচান পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমায়ছো নাকি?’
গীতিকার উকিল মুন্সী তার প্রিয়তমা স্ত্রীকে শেষ শোয়াতে শুইয়ে দিয়ে কবরের পাশেই এই গান রচনা করেছিলেন আর আমি ছিয়াশী বছরে প্রায় দুই পা কবরে রাখা অবস্থায় ঘুমাতে পারিনা তাই তোমার ঘুম ভাঙ্গানোর জন্যে এই চিঠি লেখলাম।...তোমার ঘুম ভাঙ্গবে কি?
ফেসবুক লিঙ্ক।
আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥


মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন
বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।
১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন
সকল মানুষই খোদার প্রতিনিধি
আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন
সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন
প্রিয় কন্যা আমার- ৯১
ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।