somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গেদু মিয়া
আমি পল্‌টি-শিয়ান না, আমি ম্যাংগো-পিপলদের একজন :|

'হাটুভাঙ্গা' নয়, ইহা 'যমুনা'

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজকে সন্ধ্যায় অফিসের নিচে রাস্তা তুমুল হট্টগোল। উকি দিলাম সংবাদ অনুসন্ধানে। ওমা অবাক ব্যপার দুইগাড়ির চালকের শার্টের কলার ধরিয়া টানাটানি। ধাম ধাম গাড়ি থেকে ক্যামেরা-মাইক্রোফোন নিয়া জনাকয়েক নামিল। ক্যামেরা-লাইট অন হইলো। ক্যামেরাওলার চালক চিত্কার করিয়া উঠিল, "তুমি আমাকে সাইড দেও নাই, আবার আমার কলার চাপিয়া ধরিয়াছ। তোমার গাড়ি আমি সীজ করিলাম। যাহা পারো করো, যেইভাবে পার উদ্ধার করিয়া লইও"। অন্যচালক কহিলো, "তুমি যে আমাকে ঘুসি মারিতে চাহিয়াছো, তবে কলার ধরিবো না কেন?"। বুঝেন অবস্থা!!!

একটা কৌতুক মনে পড়িলো, এক বাসে দুই যাত্রী পাশাপাশি বসিয়া যাইতেছিল। গল্প জুড়িলো।

১ম: কোথায় থাকেন?
২য়: গোড়ান।
১ম: গোড়ান? কোন পাড়ায়।
২য়: পুব পাড়ায়। আপনি কোথায় থাকেন?
১ম: আমিও গোড়ান, পুব পাড়ায়। আপনার বাসা নম্বর কত?
২য়: ১২৩, আপনার?
১ম: আমারও তো ১২৩। কয় তলায় থাকেন?
২য়: ৩লায়, বি ইউনিট। আপনি?
১ম: আরে আমিওতো বি ইউনিটে থাকি। কি মজা, একই এলাকার লোক পেয়ে ভালো লাগলো।

এই কথকোপনে পিছন থেকে এক যাত্রী বলিয়া উঠিলো, আপনারা একই বাসায়-একই ফ্ল্যাটে থাকেন, আর একে অপরকে চেনেন না। এটা কি কথা হইলো??!!

১ম যাত্রী বিরক্ত হয়ে বলিয়া উঠিলো, আরে মিয়া বাপ-বেটা একটু আলাপ করতে ছিলাম আর মাঝ থেকে আপনি ঢুকে পড়লেন?!! এই জন্যই বাংগালীর উন্নতি নাই!!!!X((

ঐ কৌতুকের মতো গাড়িওলা-ক্যামেরাওলারা শুটিং-নিউজ করে (:-*) ফুটিলো। পাবলিক কহিলো চালু করিতেছে তো, তাই একটু আওয়াজ দিলো, পাবলিককে জানাইলো আমরা আসিতেছে। মাগনা বিজ্ঞাপন আরকি! :|

আমি কিন্তু ভয় পাইলাম। যারা এইভাবে বিজ্ঞাপন করে তারা তো কিভাবে সত্যসংবাদের পিছনে ছুটিবে? নাকি সংবাদকে খন্ডানোর জন্যই সংবাদের ব্যবস্থা এটি? আর যদি আমার উপরের গল্প মিথ্যা প্রতিপন্ন হয়, তবে তো আরো ভয়াবহ ব্যাপার। চ্যানেল শুরু করিবার পুর্বেইতো যমুনার ভাঙ্গন তারা দেখাইতে শুরু করিলো। সরকারি ম্যাজিস্ট্টেসী ক্ষমতা দেখাইয়া আরেকজনে গাড়ি সীজ করিয়া লইয়া গেল হাজার পাবলিকের সামনে থেকে। কোন ক্ষমতার বলে??!! আমাদের মিডিয়ার জন্যে অশনি সংকেত দেখিতে পাইতেছি!! :-/
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×