somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের জন্য দিবস...

২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা প্রতি দিন কিছু না কিছু দিবস পালন করি আর সেই সব দিবস গুলা হয় অন্য কারো জন্য। ভ্যালেন্টাইন ডে তে অন্য কারো জন্য ভালবাসা প্রকাশ, রোজ ডে তে নানান রঙ্গের গোলাপের নানা রকম অনুভুতি প্রকাশ, চকলেট ডে, টেডি বিয়ার ডে, হাগ ডে, ফাদার্স ডে, মাদার্স ডে, সিসটার ডে, ব্রাদার ডে, সব রকম ধার্মিক দিবস, বন্ধু দিবস, নতুন বছর এর দিবস, পহেলা ফাল্গুন সহ আরও কত কত দিবস আমরা পালন করি। কিন্তু আমরা নিজের জন্য কোনো দিবস পালন করি? দিবস পরের কথা নিজের জন্য ১ টা দিন এমন কি ১টা বেলা বা ১ ঘণ্টা সময় কাটাই ??

হাসি পাচ্ছে আমার কথা শুনে তাই না?? পাবারই কথা কারন নিজের জন্য কে সময় কাটায়? নিজের জন্য আবার কিসের দিবস? তাহলে এর মানে কি এই যে আমরা নিজেদের ভালবাসি না? ভালবাসা আর অনুভূতি কি শুধু মাত্র অন্যদের জন্যই? আমার প্রশ্ন হল আমরা যদি নিজেদের ভালবাসতে নাই পারলাম তাহলে আমরা অন্যদের কি করে ভালবাসি। কি করে বলি যে নিজের চাইতেও অন্যদের আমরা ভালবাসি? জানি বলবেন ভালবাসতে এত কিছু জানতে হয় না, এত কিছু করতে হয় না। ভালবাসা বাস হয়ে যায়। আপনি অবশ্যই সঠিক, ভালবাসতে এত কিছু লাগে না কিন্তু তারমানে কি এই যে আমাদের নিজেদের কোনো মূল্য আমাদের নিজেদের কাছে নেই? আমাদের মূল্য শুধু অন্যরাই ঠিক করে দিবে?

আমি নিজেকে যদি ভাল না বাসি তাহলে আমার মনে হয় না আমি অন্য কাউকে নিজের থেকেও বেশী/ কম ভালবাসি তার তুলনা করতে পারব। তাই সবার আগে নিজেকে ভালবাসতে হবে আর নিজের জন্য হলেও কিছুটা সময় নিজের জন্য আর নিজের সাথে কাটাতে হবে নিজের মত করে। এর জন্য যদি দিবস থাকতো তাহলে খুব ভাল হত। হয়ত হবে একদিন।

আমি নিজেকে ভালবাসি, আর নিজের জন্য নিজের সাথেও সময় কাটাই। আমি জানি আপনারা অনেকেই হয়ত আমাকে বলবেন আমি পাগল বা আমার করার মত কোনো কাজ নাই তাই এই সব ফালতু বিষয় নিয়ে ভাবছি, যাকে বলে "নাই কাজ তো খই ভাজ"। আবার এটাও বলবেন সংসারে থাকতে গেলে এত কিছু/ নিজের দিকে দেখার সময় হয় না। কাজের চাপে পরিবারকে সময় দিতে পারি না আবার নিজের জন্য আলাদা করে সময়, অসম্বভ। হয়ত অসম্বভ কিন্তু চেষ্টা করতে দোষ কোথায়?

আমাদের জীবন একটাই আর যার সময়টাও অনেক অল্প। সময় শেষ হবার আগে নিজের জন্য অল্প কিছু সময় হলেও বের করা উচিত। নিজেকে একবার হলেও বলা উচিত আমি নিজেকে ভালবাসি। ... I love my self...

সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×