somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসিনার আওয়ামী লীগ পুনর্গঠন ও উহাকে ধ্বংস-করণ।

২৮ শে নভেম্বর, ২০২৫ ভোর ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেখ হত্যার পর, আওয়ামী লীগ ৩ ভাগে বিভক্ত হয়েছিলো; শেখ হাসিনা উহাকে ঐক্যবদ্ধ করেছিলো; পরে তিনি ইডিয়টগিরি করে দলটাকে লাঠিয়াল, চোর-ডাকাত-মাফিয়াদের আস্তানায় পরিণত করেন।

বৃটিশ চলে বাবার সময়, পুরো ভারতকে ১টি রিপাবলিক হিসেবে রেখে যাবার কথা বলেছিলো; কিন্তু মুলত: জিন্নাহের কারণে, সেখানে ২টি দেশ হয়। ২য় দেশ পাকিস্তান ও ইহার পত্তনের ভি্ত্তি তৈরি করেছিলো মুসলিম লীগ; মুসলিম লীগের পত্তন হয়েছিলো বাংগালীদের হাতে ঢাকায় ১৯০৬ সালে, নবাবদের বাড়ীতে। ১৯১৩ সালে জিন্নাহ মুসলিম লীগে যোগ দেয়, ১৯৩০ সালের দিকে সে দলটিকে নিজের কন্নট্রোলে নিয়ে যায় ও ক্রমেই ইহাতে উর্ষুভাষীদের প্রাধ্যান্য বাড়ে। ১৯৪৭ সালে পাকিস্তান হওয়ার পর, ইহাতে বাংগালীদের জন্য স্হান ছিলো না।

তখন বাংগালীদের জন্য ১টি নতুন দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে মওলানা; ১৯৪৯ সালে মওলানা আওয়ামী লীগ গঠন করেন। ঠিক সেই সময়েই জিন্নাহ ও লিয়াকত আলী খান উর্দু ভাষা নিয়ে ইডিয়টগিরি শুরু করেছিলো; বাংগালীরা মুসলিম লীগের উপর বিরক্ত হয়ে উঠছিলো।

১৯৫৭ সালে সোহরাওয়ার্দী ও মানিক মিয়া মওলানাকে কৌশলে আওয়ামী লীগ থেকে বের করে দেয়; শেখ সোহরাওয়ার্দীর শিষ্য, তিনি মওলানাকে সাপোর্ট না করে, ক্রিমিনাল সোহরাওরাওয়ার্দীর সাথে চলে যান।

১৯৭৫ সালে পাকিস্তান ও আমেরিকা মিলে জিয়াকে ক্রয় করে ( কিংবা ভয় দেখিয়ে ) শেখ হত্যা করায় ও দেশকে পাকিস্তানী সংস্কৃতিতে নিয়ে যায়।

আওয়ামী লীগ ভেংগে ৩ টুকরা হয়: (১) মালেক উকিলের আওয়ামী লীগ (২) ড: কামাল ও তোফায়েল আহমদের আওয়ামী লীগ (৩) আবদুর রাজ্জাকের আওয়ামী লীগ। ১৯৮১ সালের ফেব্রুয়ারী মাসে ড: কামালের আওয়ামী লীগের সভাপতির পদ দেয়া হয় শেখ হাসিনাকে। শেখ হাসিনা ১৯৭৫ সাল থেকে ১৯৮১ সাল অবধি ভারতে রাজনৈতিক আশ্রয়ে ছিলো; ১৯৮১ সালের ১৭ই মে বাংলাদেশে আসে। সে আসার পরপরই আওয়ামী লীগে ঐক্য ফিরে আসে; আবদুর রাজ্জাকের গ্রুপ দলে ফিরতে অনেক সময় লেগেছিলো। ৩টি গ্রুপ এক হওয়া অবধি হাসিনার ভুমিকা সঠিক ছিলো।

২০১৪ সালের ভোটের আগের থেকেই শেখ হাসিনা দল থেকে ব্যুরোক্রেট, সরকারী কর্মচারী, পুলিশ ও মিলিটারীর উপর বেশী নির্ভরশীল হতে থাকেন। উনার ভুলের কারণে এই বিখ্যাত রাজনৈতিক দলে ক্রিমিনালরা স্হান করে নিতে থাকে। ২০১৮ সালের দিকে দলে রাজনীতি ছিলো না, দল লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়।

সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:১১
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যা মা তুই অসীমে... পারলে আমাকে ক্ষমা করে দিস

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৪ শে মে, ২০২৬ সকাল ১১:৪৯


ইয়াসমিন থেকে রামিশা এরপর কে? আমরা কবে মানুষ হবো? ওরা ধর্ষণকারী, আর আমরা দর্শনকারী! ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি এবং এনসিপির মধ্যে দূরত্ব বাড়ছে।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মে, ২০২৬ রাত ১১:৫৮


শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি; বিএনপি ও এনসিপির সম্পর্কের ভেতরে এখন স্পষ্ট টানাপোড়েন দৃশ্যমান। রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে পারস্পরিক অস্বস্তি ও বাকযুদ্ধ। এনসিপির সাম্প্রতিক আচরণ ও রাজনৈতিক অবস্থান নিয়ে... ...বাকিটুকু পড়ুন

×