আমি পাপ!
আমি চা বিহীন চায়ের কাপ।
দুনিয়ার যত চুরি – যত ছল চাতুরি,
আমি তার-ও বাপ।
মাসে মাসে আমি ফুল ফেঁপে উঠি, মাসে মাসে যাই চুপসে
মাসিক হিসেবে আমার খাতা, ভয়ঙ্কর বিরূপ সে!
ই,এম,আই আর ইন্সটাবাই-য়ের ঘুরপাকে জনগোষ্ঠী,
নতুন নতুন অদরকারি পন্যেই খোঁজে স্বস্থি।
দামি দামি সব মুঠোফোন কিনে মডার্ন শ্রেনীর ভোক্তা,
মাস শেষে এসে ধরতে পারেন – অদ্ভুত এই জোক টা!
পালা পার্বনে, অনুষ্ঠানে, হতে কেতা দুরস্ত -
ধার দেনা করা শপিঙের লোভে, ফেঁসে যায় গৃহস্থ।
হাসির বদলে কান্না ফোঁটে – মাস শেষে পেয়ে বিল টা,
চোখ মুখ সব ঠিক থাকলেও, ফেটে যায় যেনো দিল টা!
অনুগত প্রান গুরুর মতো দিয়ে যাই আমি শিক্ষা,
শিখলেই ভালো,
নতুবা পথে,
নেমে গিয়ে কোরো ভিক্ষা!
হিসেব কিতেব চুকিয়ে ফেল,
হয়ে যাও ওগো ‘ফ্রি বার্ড’,
ছুঁড়ে ফেলে দাও, দূরে ফেলে দাও,
বিধ্বংসী এ ক্রেডিট কার্ড!
(Credit cards are like sin, you get to pay for both them… later!)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



