somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গেন্দু মিয়া
গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ।

তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন।

ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

বিবর্তন (একটি ধারাবাহিক গল্প) - পর্ব ৪

১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব গুলো পড়ার জন্যঃ

বিবর্তন (একটি ধারাবাহিক গল্প) - পর্ব ১

বিবর্তন (একটি ধারাবাহিক গল্প) - পর্ব ২

বিবর্তন (একটি ধারাবাহিক গল্প) - পর্ব ৩


(৪) উত্থান

সুরুজ মিয়ার জুসের দোকানে প্রায়ই তিনি আসতেন। কাঁচাপাকা চুল, সৌম্যদর্শন এই ভদ্রলোককে দেখলেই কেমন যেন সম্ভ্রম জাগে। গঞ্জের এক কোণে ধার দেনা করে শুরু করা ফলের রসের সেই দোকানটি তখনও ততটা পরিচিতি পায়নি। নসিমনের ব্যবসা বুদ্ধি খুব ভালো। নিজে দায়িত্ব নিয়ে পাই পাই করে দেনা শোধ করে দিয়েছে। সুরুজ মিয়াও জান দিয়ে খেটেছে এই দোকানটাকে দাঁড় করানোর জন্য। মাইলের পর মাইল সাইকেলে করে ঘুরে ঘুরে গাছ থেকে বেছে বেছে কাঁচা পাকা ফল কিনে আনতো। সেই ফলের জুস তৈরি করে দোকানে পরিবেশন করতো নসিমন। ছেলে কাচুও স্কুলের পড়া শেষে সময় দিতো দোকানে। তিনজনের পরিশ্রমে গড়ে তোলা দোকানটা ধীরে ধীরে পরিচিতি পেল।

সেই কাঁচাপাকা চুল ওয়ালা সৌম্য দর্শন লোকটা সাপ্তাহিক বাজার করতে প্রায়ই আসতো, আর এলেই একবার না একবার ঢুঁ মেরে যেত দোকানাটায়। গরমকালে লেবুর শরবত আর শীতে নারকেলের পানি – একেবারে গঁৎ বাধা অর্ডার করতো। একদিন তিনি সুরুজ মিয়াকে ডেকে বললেন এই ব্যবসা নিয়ে বড় শহরে যেতে পারলে মুনাফা আরো বাড়বে। সুরুজ মিয়া ঢাকায় কখনো যায়নি। সেই ঢাকায় নাকি এরকম অনেক ব্যবসা আছে, বড়লোক হবার অনেক সুযোগ আছে। আর ঢাকা নাকি গাঁও গেরামের মতো না। সেখানে কেউ কাউকে চেনে না। কামলার ছেলে বলে কাচুকেও আর কেউ গঞ্জের স্কুলে গালমন্দ করবে না। ভদ্রলোকও বিনিয়োগ করতে চান। কিন্তু বিশ্বাসী কাউকে না পেয়ে এখনো করা হয়ে ওঠেনি। গত তিন বছরে অসংখ্যবার তিনি এই দোকানে এসেছেন। দেখেছেন, বুঝেছেন, বিশ্বাস করার মতো কর্মী মানুষ পেয়েছেন।

সেই থেকে সুরুজ মিয়ার উত্থান শুরু। ঢাকার মতিঝিলে অফিস পাড়ায় একটা ছোট্ট দোকান নিয়ে শুরু করলো সে। কাচু কে সরকারী স্কুলে পড়ালো। বছর পাঁচেকের মাথায় যখন দ্বিতীয় দোকানটা দিলো ততদিনে কাচু কলেজে ভর্তি হয়েছে। কিছু কিছু মানুষ থাকে যারা সব অবস্থাতেই জীবনের গান গেয়ে যায়। সুরুজ উদ্দিন আহমেদ তাঁদেরই দলে। না পাওয়ার ভয় তাকেও ভাবায়, অমঙ্গলের শঙ্কা তাকেও গ্রাস করে, তার বুকেও বাসা বাঁধে লক্ষ্যচ্যুত হবার ত্রাস। কিন্তু তার চোখে তখন অনেক স্বপ্ন, মনে তখন অনেক আশা। তখন শুধু ঢাকা নয়, সমস্ত দেশজুড়ে গণ আন্দোলনের জোয়ার স্তিমিত হচ্ছে। গণতন্ত্রের মুক্ত বাতাসে শ্বাস নিতে অস্থির উত্তাল জনতা সবে শান্ত হয়েছে – তারা সার্বিক পরিস্থিতির পরিবর্তনের আশায় উদগ্রীব। শিল্প-কারখানাগুলোতে নিত্য নতুন ব্যবসাবুদ্ধি আর ভোক্তাশ্রেনীতে আকৃষ্ট করতে নব নব বিপণনীর আয়োজনে আর্থসামাজিক দৃশ্যপটে পরিবর্তনের ছোঁয়া লেগেছে।

প্যাকেট করা ফলের জুস দোকানে দোকানে সরবরাহ করার বুদ্ধিটা তখন মাথায় আসে। ততদিনে সেই শুভাকাঙ্খী আর নেই। তার পরিবার আর বিনিয়োগে উৎসাহী না হওয়ায় সুরুজ মিয়া পুরোটা কিনে নেয়। সূক্ষ্মবুদ্ধির অধিকারী তার সহধর্মিনী নসিমন নিজের মত করে ব্যবসা সাজানোর এই সুযোগটা হাতছাড়া হতে দেয়নি। আস্তে আস্তে পরিচিতি পেলো তাদের পণ্য।

ছেলে কাচু যখন বিশ্ববিদ্যালয়ে পা রাখে তখন পড়াশোনার বাইরের পুরোটা সময় সে ব্যবসায় দিতো। উন্নতি করতেই হবে – এই একটাই মন্ত্র জপে যেত সে সারাক্ষণ। পড়াশোনা শেষ করে যখন পিতার সাথে ব্যবসার হাল ধরলো তখন সে অনেক পরিপক্ক, অনেক ধীরস্থির, সুবিবেচক। এর ফল পেতেও বেশি দিন অপেক্ষা করতে হয়নি। সুরুজ মিয়া অনেকটা নিশ্চিত হলেন ছেলেকে তার পাশে সবসময়ের জন্য পেয়ে।

তিল তিল করে গড়ে তোলা কোম্পানীটার হেড অফিস যখন গুলশানে আসলো ততদিনে সুরুজ মিয়ার বয়স হয়েছে। কাজ ছেড়ে তিনি অবসরে গিয়েছেন। কাচুর নিজের সংসার হয়েছে, তার ঘর আলো করে এসেছে সন্তান। স্বপ্নটা বড় হয় – সেই সাথে বড় হয় কোম্পানী। সুযোগ্য হাতে পড়ে তিরতির করে উঠে চলে সমৃদ্ধির পথে। সুরুজ মিয়ার প্রত্যয়ে নিজেকে জড়িয়ে ফেলে কাচু, হাতে তুলে নেয় দ্রুতবেগে ভেসে চলা নৌকার হাল।

সমৃদ্ধি আসবেই - উত্থানের পথে পিতা-পুত্রের প্রতিটি দৃঢ় পদক্ষেপ এই একই ছন্দে আন্দোলিত হয়।

(চলবে)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×