somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গেন্দু মিয়া
গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ।

তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন।

ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

আমার ছেলেবেলা (১)

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(ছেলেবেলা আসলে বিরাট একটা ব্যাপার। বিনয় করার জন্য বলছি না, আমি আক্ষরিক অর্থেই নগন্য মানুষ। কয়েক বছর ধরে মাঝারী মানের চাকুরিজীবি। আমার পক্ষে গুছিয়ে লেখা অসম্ভব। কাজেই যে টুকরা টাকরা স্মৃতি আছে অগোছালো ভাবে আপাতত লিখে ফেলছি। বল তো যায় না, পরে কোন একদিন বিখ্যাত টিখ্যাত হয়ে গেলে কাজে লেগে যেতে পারে!
আপাতত শুরু করছি আমার বিশ্ববিদ্যালয় জীবনের কিছু স্মৃতি নিয়ে।)

বিশ্ববিদ্যালয়ঃ শিল্প ও সংস্কৃতি
------------------

বিশ্ববিদ্যালয় জীবনে আমাদের একটা ব্যান্ড ছিলো। ঐতিহ্যবাহী ব্যান্ড “মাইলস্‌” -এর চেয়েও আমরা বেশি পরিচিতি পাবো এই আশা নিয়ে প্রাথমিক ভাবে আমাদের ব্যান্ডের নাম হিসেবে প্রস্তাব করা হয়েছিল “লাইট-ইয়ার্‌স”। বয়সের সাথে মানুষের দুনিয়াদারীর জ্ঞান বাড়ে, আমাদের বেড়েছিলো। তাই আমাদের হবু ভক্তদের এক্সপেকটেশান ম্যানেজ করার জন্য আমরা নিজেরদের নাম দিলাম “কিলোমিটারস্‌”।

আমাদের ব্যান্ডের সবচে’ অনন্য বৈশিষ্ট ছিলো আমরা কেউই কোন রকম বাদ্য যন্ত্র বাজাতে পারতাম না। বাদ্য যন্ত্র বলতে আসলে সর্বস্বীকৃত বাদ্য যন্ত্র গুলোকে বোঝানো হচ্ছে, উদাহরনঃ গিটার, ড্রামস্‌, কীবোর্ড ইত্যাদি। আমাদের কেউ কেউ বগল বাজাতে পারতাম, কিন্তু ভদ্রসমাজে এর স্থান না থাকায় আমরা অনেকটা গোপনে গোপনে বাজাতাম। আমাদের মধ্যে দু’জন বিরল প্রতিভার অধিকারী কণ্ঠশিল্পী ছিলেন। তাঁদের গান শুনে গুণমুগ্ধরা ব্যপক আমোদিত হতেন। তবে, কেন যেন আর দ্বিতীয়বার শুনতে চাইতেন না। কিছু কিছু জিনিস বেশি ভালো হয়ে গেলে সেটার ডোজ কমিয়ে দিতে হয়। আমরা আবার আমাদের গুণমুগ্ধ ভক্তদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ব্যাপারে অনেক সচেতন ছিলাম।

কিলোমিটারস্‌-এর সদস্য সংখ্যাও ছিলো চারজন। কারণ তাশ খেলতে হলে মোটামুটি চারজন হলেই চলে যায়। আমাদের ব্যান্ডের দৈনিক কার্যক্রম ক্লাস ফাঁকি দিয়ে ক্যান্টিনের মেঝেতে বসে তাশ পিটানোতেই সীমাবদ্ধ ছিলো। মাঝে মাঝে আমরা তাশ পিটানোর জন্য দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের যেতাম। দিনের বেলা অর্ধনগ্ন হয়ে পানিতে ঝাপাঝাপি করে সন্ধ্যার পর থেকে হোটেলে বসে তাশ পিটাতাম। তাশের মাধ্যমে আমাদের ভাগ্য নির্ধারণ হতো, কে কার সাথে মোটর সাইকেল কিংবা লঞ্চের কেবিনে চিপা খাটগুলা শেয়ার করবে। আমাদের চার জনের মধ্যে কিছু মজার কম্বিনেশন ছিলো – তিন জন মোটা সোটা (আমি এর মধ্যে ছিলাম) আর একজন শুকনা পাৎলা। কাজেই লঞ্চের বেলায় ঐ শুকনা ব্যাটাকে নিয়ে টানাটানি পড়ে যেতো। এ ব্যাপারে আবার আমার ভাগ্য সুপ্রসন্ন ছিলো। লঞ্চের কেবিনের চিপা চিপা খাটগুলাতে বসে মাঝখানে টেবিল রেখে যারা তাশ খেলেছেন তারা দৃশ্যটা কল্পনা করতে পারবেন। আবার আমার পার্টনার যিনি হতেন (মোটাদের একজন) সে ব্যাটার প্রতিভা তাঁর গানের গলাকে ছাড়িয়ে তাশ খেলার ময়দানে বিকশিত হয়েছিলো – তিনি মাঝে মাঝে ভুলে যেতো যে তিনি কোন দলের হয়ে খেলছেন।

শিল্প ও সংস্কৃতির বিস্তৃত অঙ্গনে আমাদের ব্যপ্তি লোকচক্ষুর অন্তরালে থেকে গেলেও নিজেদের নিয়ে বড়াই করতে আমাদের তুলনা ছিলো না। সময়ে অসময়ে আমরা হেঁড়ে গলায় গান ধরতাম। আমি এবং পূর্বে উল্লেখিত শুকনা আর মোটা এই দু’জনকে বাদ দিয়ে যে চতুর্থজন ছিলেন তার অসামান্য প্রতিভা ছিলো ট্রান্সলেশনে। কাঠ খোট্টা কোন লেখার অনুবাদ নয়, তিনি বাংলা ফোক গানের সুর সহ অনুবাদ করে ফেলতেন। একটা উদাহরণ দিলামঃ

উদাহরণ একঃ
“সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর…
ও মন রে… ঘুনে করলো জর… হোওওও জর.
আমি কি করে বাস করিবো সেই ঘরে রে,
হায়রে,
তুই সে… আমার মন!”

“Golden plated o my dear house…
O my mind, termite has eaten it, may be a mouse.
How can live in this house after this tragedy…
Alas!
You are… my mind!”

উদাহরণ দুইঃ
“নিথুয়া পাথারে, নেমেছি বন্ধুরে,
ধরো বন্ধু আমার কেহ নাই!
তোলো বন্ধু আমার কেহ নাআআই,
ধরো বন্ধু আমার কেহ নাআআই।

চিকনো ধুতিখানি
পড়িতে না জানি,
না জানি বান্ধিতে কেশ,
নাআআ জানি বাধিতে কেশ… নাআআ জানি বাধিতে কেশ… ”

“I have fallen into, deep water sea,
Hold friend, I have no one.
Pull friend, I have no one….
Hold friend, I have no one.

I don’t know how to wear
Thin loincloth,
Don’t know how to tie hair….
Don’t know how to tie hair…. Don’t know how to tie hair….”

উদাহরণ তিনঃ

“বাবুরাম সাপুড়ে,
কোথা যাস বাপু রে।
আয় বাবা দেখে যা,
দুটো সাপ রেখে যা…!”

“Baburaam snake charmer…
Where do you go, my father…
Come father see me,
Leave some snakes for meeee…”

ব্যস্‌! যথেষ্ট হয়ে গেলো। আমাদের সংস্কৃতির দৌড় ছিল ঠিক ততটুকুই। :)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×