somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গেন্দু মিয়া
গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ।

তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন।

ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

তুলনাহীন দুই কন্যা

৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসে ঢুকে টেবিলে বসতেই আমাদের অফিস সহকারী আনোয়ার ভাই এসে দাঁড়ালেন। তার হাতে এক টুকরো কাগজ। কাগজে ছয় অংকের একটা সংখ্যা।

ব্যপার কী? ব্যাপার হলো উনার ভাতৃকন্যা এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিয়েছেন। তার ফলাফল জানতে উৎসুক জনতা ফোনে আনোয়ার ভাইকে প্যারা দিচ্ছেন যেন ইন্টারনেট থেকে ফলাফল জেনে ব্রডকাস্ট করা হয়। কাগজের সংখ্যাটা রোল নাম্বার।

তো, চেষ্টা করলাম। এরর দেখায়। আবার মেসেজ আসলো যে দূপুর দুইটা নাগাদ ফলাফল বের হবে। একযোগে ইন্টারনেটে এবং স্কুলের দেয়ালে। কম্পিউটার খোলা, নেটে ঢোকা, ওয়েবসাইট খুঁজে বের করে নাম্বারটা টাইপ করা - এই সময়ের মধ্যে যেসব তথ্য জানা গেলো সেগুলো হচ্ছেঃ

১। আনোয়ার ভাই বেশিদূর পড়াশোনা করতে পারেন নি
২। তার ভাইয়ের কন্যারা আপাতত পড়াশোনা করছে
৩। তিনি এটি নিয়ে খুব গর্বিত

যা হোক, তাকে নিরাশ হয়ে ফিরে যেতে হলো। আমি ঠিক দূপুর দুইটায় আবার চেক করবো বলে আশ্বাস দিলাম।

মিনিট দশেক পরে তিনি আবার আসলেন, এবার হাতে দুইটা সংখ্যা - দুইটা রোল নাম্বার। বোঝা গেলো, ভাতৃকন্যা আসলে ২ জন আছেন যারা জে,এস,সি পরীক্ষা দিয়েছেন।

আমি খুব বেশি আশা না রেখেই আবার সার্চ দিলাম, দেখা গেলো এবার ফলাফল এসেছে। পরীক্ষার্থীদের এবং তাদের পরিবারের কথা বিবেচনায় এনে কর্তৃপক্ষ কয়েক ঘন্টা আগেই ফলাফল ছেড়ে দিয়েছেন। দুই কন্যার এ, এ- এবং এ+ এর সংখ্যার বেশ পার্থক্য থাকার পরেও দু'জনের মোট জিপিএ সমান। আমি হিসেবটা না বুঝলেও আনোয়ার ভাইকে বেশ সন্তুষ্ট মনে হলো। উল্লেখ্য, দুইকন্যারই একাধিক বিষয়ে এ+ আছে।

উনি বিস্তারিত টুকে নিয়ে তার সহকর্মীদের উদ্দেশ্যে হাঁটা দেবার পর শোনা গেলো গর্বিত কন্ঠের ঘোষণা, "দুইজনই এ+ পাইসে!" উল্লেখিত সহকর্মীদের মধ্যে জে,এস,সি পরীক্ষার্থী ভাতৃকন্যাদের অপ্রতুলতা থাকার কারণে আনন্দের মাত্রার তুলনামূলক বিশ্লেষন করা গেলো না।

একটা ব্যাপার ভালো হয়েছে, দুইকন্যার দুই পরিবারের হওয়ায় কাউকে অন্তত আজকে প্যারা খেতে হবে না, যেহেতু দুইজনের জি,পি,এ সমান এসেছে। আমার মনে আছে আমার এস,এস,সি,-র ফলাফল বের হবার পর আমার অপ্রত্যাশিত রকমের ভালো ফলাফলের করণে আমাদের বৃহত্তর পরিবারের মুক্তি পেয়েছিলো "প্যারা - এক দুখ ভরা কাহানী"। তার পর এইচ, এস, সি-র পর আমার ফলাফল অপ্রত্যাশিত রকমের খারাপ হবার কারণে "রিটার্ন অফ প্যারা" স্বচক্ষে দেখার (এবং সশরীরে অনুভব করার) সৌভাগ্য (কিংবা দূর্ভাগ্য) আমার হয়েছিলো। তারও পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার সময় দেখা গেলো তৃতীয় পর্বঃ "প্যারা - দ্য রিভেঞ্জ"। চাকরি বাকরি, বিদেশে উচ্চশিক্ষা ইত্যাদি নিয়ে প্যারা চক্র এখনো চলছে। এর শেষ নেই।

শিক্ষা বোর্ডকে ধন্যবাদ এহেন তুলনামূলক বিশ্লেষনের সুযোগ না দেবার জন্য।

দুই কন্যার জন্য অনেক অনেক আশীর্বাদ রইলো। অনেক বড় হও, অনেক লেখাপড়া করে আনোয়ার কাক্কুকে গর্বিত করো। জীবনে সবারই জয়ী হবার সম্ভাবনা আছে, অন্যের সাথে তুলনামূলক জয়ে আসলে সুখ নেই। সুখ আছে আত্মতুষ্টিতে।

এখন দূপুর দুইটা বেজে ৭ মিনিট, নিশ্চয়ই দেশজুড়ে স্কুলে স্কুলে আনন্দ এবং প্যারা-চক্র শুরু হয়ে গিয়েছে!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×