somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোন আমার, তোমার সন্মান রক্ষার্থে সচেষ্ট থেকো।

০৫ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারী, তুমি স্বাধীন তোমার জীবনের সকল বিষয়ে সিদ্ধান্ত নেবার জন্য। তুমি জন্মেছো নিজের পছন্দ অপছন্দ অনুযায়ী বেঁচে থাকার অধিকার নিয়ে, বাক স্বাধীনতা'র অধিকার নিয়ে ,ধর্মীয় এবং অর্থনৈতিক ও সামাজিক অধিকার নিয়ে।

কখনো মা, কখনো বোনের স্নেহে অথবা কখনো স্ত্রী'র ভালবাসায় মানবসমাজকে ধন্য করেছো। নিজের শরীরে ধারন করে অনেক কষ্ট ও বেদনা সহ্য করে আমাদের দেখিয়েছো পৃথিবী'র আলো। তোমার প্রাকৃতিক স্নিগ্ধ আচরনে পৃথিবী'র বুকে বিচরন করা এই সমাজকে বসবাসযোগ্য করে তুলেছ।

তোমরা স্নেহময়ী তাই তোমরা রাজনৈতিক ও অর্থনৈতিক জটিলতায় বুঝতে সচেতন নও। তোমরা লাভ-ক্ষতি'র নিষ্ঠুর হিসাব কষতে জানো না তাই তোমাদের পরকালের ভয় দেখিয়ে অথবা ইহকালের প্রলোভন দেখিয়ে কিছু মানুষ নামের সাব-হিউম্যান ধর্মের অথবা পণ্যের ব্যাবসা করে।

কিন্তু তোমরা থেকে যাও সেই দুঃখ ও বঞ্চনার তিমিরেই যেখানে ছিলে।

আজকে এই টেকনোলজিক্যাল উন্নতি'র যুগে তোমাদের সামনে সুযোগ এসেছে সব বাধা অতিক্রম করে সকল জানোয়ারের মুখে আঘাত করার।

পেডোফিলিয়া, হেবেফিলিয়া, এফেবোফিলিয়া আক্রান্ত আজকের সমাজে তোমাদের ব্যাক্তিগত জীবন বিপন্ন হবার আশংকা তৈরী হয়েছে। তোমাদের দিকে যারা কামাতুর দৃষ্টিতে তাকায় তাদের চোখের আক্রমন থেকে বাঁচতে তুমি যদি নিজেকে ঢেকে রাখতে চাও তাহলে এটা তোমার একান্ত ইচ্ছা।

কেউ যেমন তোমাকে জোরপুর্বক ঢেকে রাখতে পারবে না তেমন কেউ তোমাকে জোরপুর্বক উদোম করেও রাখতে পারবে না।

আমাকে ক্ষমা করো, এই পৃথিবীকে আজো তোমার জন্য উপযুক্ত করে তুলতে পারলাম না তোমাদেরই ভাই, সন্তান অথবা স্বামী হয়ে। সমাজের কলংক কিছু মানুষ তোমাদের কোমলতার সুযোগ নিয়ে তোমাদের জীবনকে নিয়ন্ত্রিত করতে চায় তাদের বিকৃত মানসিকতা অনুযায়ী। তোমাদের ইচ্ছার বিরুদ্ধে তোমাদের পরিচালিত করতে চায়। ঘরে, বাইরে এবং কর্ম ক্ষেত্রে। ধর্মের নামে তোমাদের চারদেয়ালে বন্দী করে রাখে মানুষরুপী কিছু বর্বর। আবার স্বাধীনতার নামে তোমার আদর্শ ভেঙ্গে চুরমার করে তোমাকে পণ্যরুপে শতকোটি মানুষের চোখের সামনে বে-আব্রু করে কিছু মানুষরুপী জানোয়ার।

তাই আজকে সাবেক সাম্রাজ্যবাদি সমাজে তোমাদের আব্রু কেড়ে নিতে আইন করা হয়। আমি তোমার ভাই,কিন্তু আজ তোমায় সাহয্যে করার ক্ষমতা আমার সীমিত, আমি বিপন্ন। সংখ্যাগুরু অসৎদের মাঝে আমি পারি না কোন ব্যাতিক্রম কন্ঠস্বর হতে কারন আমার কন্ঠরোধ করে দেবার জন্য ওরা বদ্ধপরিকর, আমার এই অক্ষমতা ক্ষমা করে তুমি তোমার নিজে অধিকার আদায়ে সচেষ্ট হও। তুমি শক্তিশালী মা'য়ের জাত। তুমি আমাদের জীবনদান করেছো, বিপন্ন শিশু থেকে সবল মানুষ করে গড়েছ। আজকে তুমি নিজের অধিকার আদায় করে নিতে পারবে না?



















তুমি পারবে মিছিলের ভীড় ঠেলে সামনে আসতে। যেমনটা এসেছো এই ছবিগুলোতে। তোমার শরীরে কি পরিমান কাপড় পড়বে সেটা তুমিই ঠিক করো বোন, কোন বর্বর ধার্মিক বা কোন ব্যাবসায়ী জানোয়ারের বা সাম্প্রদায়িক সাব-হিউম্যান সমাজের দ্বারা প্রভাবিত হয়ো না।

আমরা আজ বিপন্ন তবুও লিখে, বলে তোমাদের সমর্থন করে যাবোই।
৪৮টি মন্তব্য ৪৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

×