somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু বিদেশী মানুষ এবং দেশী আমি

১০ ই জুন, ২০১১ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের বাইরে পড়তে আসার অন্যতম বড় উদ্দেশ্য ছিল ভিন্নরকমের মানুষ ভজন করা। আমরা গানে শুনেছি মানুষ ধর , মানুষ ভজ। একেকটা মানুষ একেকটা রহস্য। ভাজের পর ভাজ খুলতেই থাকে তবু কোন মানুষ পুরোপুরি উন্মোচিত হয় না। তবে ধারনা পাওয়া যায়। ঢাকার পোলাপান অনেক আগে থেকেই ক শুনলেই কলকাতা বুঝতো, তসলিমা নাসরিনের ক বের হবার পরেও চেঞ্জ হয় নাই বরং এখন ক্যালিফোর্নিয়া বুঝি। সব মানুষেরই একটা "আউট লাইন" থাকে। দেশ, শহর, ভাষা এবং বয়স এরকম তথ্যের উপর ভিত্তি করে মানুষ সম্পর্কে আইডিয়া করা যায়।

যাইহোক, মানুষের কথা বলি।

বিদেশীদের সম্পর্কে আমার ধারনা ছিল যে ওরা আমাদের ধারনার বাইরের চরিত্র। এত চমক থাকবে যে বুঝতে হয়তো সময় লেগে যাবে।

তবে আজ পর্যন্ত বিদেশীদের অস্বাভাবিক আচরনে চমকিত কমই হইছি বরং দুনিয়ার সব মানুষই যে খুব কাছাকাছি টিউন করা এটা দেখে বেশী অবাক হই।
--------------------------------------------------------------------



যাই হোক, কিছু চমকের কথা বলি, প্রথমে চমক পাই চাইনিজ ছাত্র সু এর কাছ থেকে

একদিন কিচেনে শুনতেছি, কি য্যান প্যানপ্যান করতেছে, "ইশু কুয়েছু আনায়,কিনিটু ছননআ" কিন্তু সুর পুরা মাইলসের "ফিরিয়ে দাও" গানটার। কান খাড়া করে শুনি সে আসলেই মাইলসের গান গাইতেছে!!! সুরটা এত ভাল ছিল যা অনেক বন্ধুর গলায়ও পাই নাই।
পরে জানলাম বাঙ্গালিদের সাথে বন্ধুত্বের কারনে বেশ কিছু গানই সে জানে।এটাই প্রথম তব্দা খাই বিদেশী'র আচরনে!

প্রথম সেমিস্টারে পরিক্ষা দিতে গেলাম।হলে আমি ডানে-বামে, জানালা দিয়া বাইরে তকিয়ে দেখতেছি, হঠাৎ সু আমার পাশে এসে ঘাড় নিচু করে বলে, ছিন্না খওও, ছিন্না খওও! আমি বুঝতেছি না।
আবার বলে, ছিন্তা খরোও।
এবার বুঝলাম "চিন্তা করতে" বলতেছে!!!!

আজ পর্যন্ত বিদেশী মানেই বাংলা জানে, আমে তোমাকে ভালাবাশি অথবা ক্যাওন আছো। কিন্তু চিন্তা করো!!!! চাইনিজের মুখে এরকম একটা কথা শুনার জন্য প্রস্তুত ছিলাম না একদমই।

সু ই আমাকে সবচেয়ে বেশী সারপ্রাইজড করেছে বিদেশীদের মাঝে।
===================================




সাধারন মানুষই বেশী-


--এক ব্রিটিশ কেন যেন আমাকে গোয়ান্দা নিয়োগ দিতে চাইছিল। ওর বউ পরকীয়া করে কি না ? এটা বের করার জন্য সাহায্য চেয়েছিল। আমি বিরাট নৈতিকতার লেকচার দিয়েছিলাম ওকে।

--অস্ট্রিয়ায় এক বাসস্ট্যান্ডে অপেক্ষারত অবস্থায় বাসস্ট্যান্ডে লাগানো এ্যাডটা খুটিয়ে দেখছিলাম। ১ মিনিট পরই ঐ ছবি'র মডেল সেখানে এসে হাজির। তাকে জানাইলাম যে আমার কাছে এ্যাডটা ভাল লাগছে, পরে একটা বাস মিস করে সে আমাকে কফি খাওয়ায় এবং জোরপূর্বক আমার বিলও পরিশোধ করেছিল।

--আরেক ব্রিটিশ মেয়ে একবার ২০ টাকা ধার চাইছিল। কিন্তু দেই নাই কারন সুন্দরী যদি ফেরৎ না দেয় তাহলে আমি চাইতে পারতাম না! আর আমার সন্দেহ ছিল সে ফেরৎ দিবে না।

--আর এক আরব আমার কাছ থেকে ৫ ইউরো ধার নিয়ে পালায়ে গেছে। ওরে দেখতেছিনা কোথাও ইদানিং। ভাবতেছি নাইজেরিয়ানটার মত ওরে দেখা মাত্রই মোবাইল সিজ করমু।

--এক জার্মান কনভার্ট মুসলিম লোক প্লেনে বলছিল, বাংলাদেশ পাপীস্থান থেকে আলাদা হলো কেন? মুসলিম দেশ হিসেবে একসাথে থাকলে ভালো হইতো -সাড়ে ৩ ঘন্টা'র ফ্লাইটের অর্ধেকটা সময় ধরে তারে বিষয়টা বুঝিয়ে বলার পর সে বললো, আমি দুঃখিত এবং জীবনে কোনদিন পাপীস্তানের পক্ষে কিছু বলবো না।

-- কুর্দিশ কিছু গান শুনার অভিজ্ঞতা এবং কুর্দিদের প্রতি আমার ও সাবেক বিচারপরতি হাবিবুর রহমানের সমর্থনের কথা জানার পর এক কুর্দি ওয়াদা করছে যে, কুর্দিস্থান হলে আমারে অনারারি সিটিজেন করবে।
=====================================





এখন আমার পূর্ণ বিশ্বাস যে পৃথিবী'র সব মানুষের চিন্তা চেতনা আসলে একই রকম, শুধু ভাষাগত কারনেই বুঝতে সমস্যা হয় নইলে সবাই একই অনুভুতি সম্পন্ন মানুষ। তবে, এটা স্বীকার করতেই হয় বাঙ্গালিদের বুঝার মত ক্ষমতা এখনো হয় নাই আমার :|
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১১ রাত ২:১২
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

×