বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে শেখ হাসিনা'র একটি ছবি সুরক্ষিত ফ্রেমে বাঁধাই করে রাখা দরকার। যেন আমাদের সন্তানেরা প্রতিদিন সেই ছবি দেখে বড় হতে পারে।
এটা করা দরকার দেশের ও দশে'র ভবিষ্যতের জন্যই।
আগামীদিনের অভিবাবকেরা প্রতিদিন তাদের সন্তানদের ঐ ছবিটি দেখিয়ে ৫টি অতি প্রয়োজনীয় সামাজিক শিক্ষা দিবেন।
প্রথম শিক্ষা হবে যে, একজন নেতা ব্যাক্তিজীবনে মানুষ হিসেবে যতই মায়াবতী/ মায়াবান বা আবেগী হোক, সময়মত সে শত শত বিরোধী পক্ষে'র মানুষ হত্যা-গুম করতে বা জেলে পুরতে মোটেও দ্বিধা করবে না। এবং নিজ দলের বড় বড় দুর্বৃত্তদের বিরুদ্ধে কখনোই এ্যাকশন নিবে না।
দ্বিতীয় শিক্ষা হবে যে, একজন নেতা নিজেকে যতই সৎ ও রাজনীতিতে ডেডিকেটেড দাবী করুক না কেন, তার পরিবার ও মন্ত্রীসভার চিন্হিত চোরদের পুরষ্কৃত করার অভ্যাস থাকতে পারে। এবং হয়তো তার রাজনৈতিক ডেডিকেশন দেশের প্রতি নয় বরং শুধুই ব্যাক্তিগত প্রতিশোধের লক্ষ্যে!
তৃতীয় শিক্ষা হবে যে, একজন রাজনৈতিক নেতা যতই নামাজ-রোযা করুক না কেন, সে মুসলমানদের প্রতি সদয় হবে বলে কোন নিশ্চয়তা নাই। বরং হতে পারে সেই ইসলামবিদ্বেষীদের সবচেয়ে বড় আশ্রয়দাতা!
চতুর্থ শিক্ষা হবে যে, একজন নেতা নিজেকে দেশপ্রেমিক দাবী করলেই বিশ্বাস করা যাবে না, হতে পারে সে শুধুই দেশপ্রেমে'র সাইনবোর্ড, কিন্তু তার নামের আড়ালে দেশী- বিদেশী জাতীয় শত্রুরা তৎপরতা চালায়।
পঞ্চম শিক্ষা হবে, যে কোন নেতাই বাংলাদেশীদের মুক্তিযুদ্ধে'র চেতনায় খোঁচা দিয়ে আমাদের আবেগ উস্কে দিয়ে বিবেক এবং বুদ্ধি'কে ভোতা করে দিয়ে নিজেদের ব্যাক্তি ও দলীয় স্বার্থ আদায়ের চেষ্টা করতে পারে। এবং ইমোশনাল ব্ল্যাকমেইল করে, মানুষে মানুষে ঘৃণা'র বীজ বপন করে, জাতি'কে বিভক্ত করে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ধ্বংস করে দিতে পারে।
-------------
এই ৫টি শিক্ষা আমাদের ভবিষ্যতে প্রজন্মের জন্য অত্যন্ত বেশি দরকার। এই শিক্ষাগুলা না থাকলে যে কেউ আমাদের ভবিষ্যত প্রজন্মে'র আবেগ উস্কে দিয়ে বিভ্রান্ত করে আবার নেতৃত্ব নিয়ে নিতে পারে। ভবিষ্যত প্রজন্ম আমাদের পূর্ববর্তী প্রজন্ম ও আমাদের মত আবার নেতা নির্বাচনে ভুল করবে এবং অতিমূল্যবান সময় নষ্ট করে এই শিক্ষাই পাবে।
বড় বড় বিশ্ববিদ্যালয় বা দার্শনিকদের বদলে মাননীয় শেখ হাসিনা'র একটি ছবিই পারে আমাদের সন্তানদের এই গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো দিতে!
তাই আসুন ঘরে ঘরে শেখ হাসিনা'র ছবি টাঙ্গাই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



