somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সীমান্ত হত্যাঃ দায় আমাদেরও আছে!!!

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সীমান্ত হত্যা সংক্রান্ত ঘটনায় মুদ্রার অপর অংশ দেখে একটা কথা না বললেই নয়, যে, সীমান্তে বাংলাদেশী হত্যা'র একটা বড় দায় আমাদের নিজেদের কাঁধেই!

বাংলাদেশের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী এলাকা ও সীমান্তবর্তী মানুষগুলো ভীষনভাবে ভারতের উপর নির্ভরশীল। অবৈধ চোরাচালান, অবৈধভাবে মানুষ যাতায়াত, এবং বাংলাদেশে'র তরফ থেকে গার্ডহীন অরক্ষিত সীমান্ত স্বাভাবিক হয়ে গেছে। ঐতিহাসিকভাবেই এমনটা হয়ে আসছে।

অবৈধভাবে মানুষ ও পণ্য'র সীমান্ত পাড়ি কোনভাবেই বাংলাদেশের উপকারে আসে না। না পাই আমরা শুল্ক, না পাই বাজারের সঠিক চিত্র, উল্টো আমাদের দেশের অপমান এবং মানুষের মৃত্যু।

বাংলাদেশীদের এই অবৈধ প্রবনতার কারনে বিডিআরও পারে না সীমান্ত রক্ষায় কঠোর হতে।

এটা বন্ধ না হলে কিন্তু সীমান্ত হত্যাও বন্ধ করা যাবে না।

ভারত-বাংলাদেশের একাধিক স্থল বন্দর থাকা স্বত্বেও উভয় দেশের মানুষই চোরাচালান করে। কিন্তু মরে শুধু বাংলাদেশীরাই।

চোরাচালান বা অবৈধ যাতায়াতের ক্ষেত্রেও ভারত'কে বহুলাংশে দায়ী করা সম্ভব কিন্তু আমরা তো জানি যে আমাদেরও সংশোধনের প্রয়োজন আছে। আত্মশুদ্ধি ছাড়া সমস্যা সমাধান সম্ভব নয়।

চীন-পাকিস্তানের সাথে ভারতীয় সীমান্তে এজন্যই হত্যাকান্ড ঘটে না কারন সেখানে উভয় দেশই নিজ নিজ সীমান্ত সুরক্ষায় সমান সচেতন। বাংলাদেশে'র মত সীমান্ত উন্মুক্ত করে রাখে না।

এমনকি দেখবেন যে, বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তেও কিন্তু বিএসএফ এত আগ্রাসী হতে পারে না কারন ঐ অঞ্চল দিয়ে অবৈধ যাতায়াত একটা সীমিত।

যুক্তি আসতে পারে যে, গরীব মানুষেরা আর কি করবে? গেলে কি মেরে ফেলতে হবে নাকি?

আমি বলবো, এটা কাঙ্গালীপনা, যা দারিদ্রে'র চেয়ে শতগুন ভয়াবহ।

আরো যুক্তি আসতে পারে যে, কমমূল্যে গরিব মানুষ পণ্য পাবে কিভাবে?

আমি বলবো, ভারতের সাথে অবৈধ সব সম্পর্ক ছিন্ন করলে বাজারে যেসব কর্মসংস্থান ও পণ্যে'র ঘাটতি দেখা যাবে সেগুলো চাহিদা অনুযায়ী আজ না হয় কাল ঠিকই লোকালী উৎপাদিত হবে। আর যেসব মানুষ ভারতে কাজ করতে যেতে চায় ওরা চাইলেই ঢাকা বা অন্যান্য যে কোন বিভাগীয় শহরে যেয়ে ভারতে যা পাবে তার বেশী না হলেও সমান রোজগার ঠিকই করতে পারবে।

আসল কথা হলো, বাংলাদেশ তো মহল্লা'র বস্তি না, যে, মহল্লা'র লোকজন নিরাপদেই আসা যাওয়া করবে, কিন্তু বস্তিবাসী'র ফ্ল্যাটে ঢোকা দাড়োয়ানের মুডে'র উপর নির্ভর করবে???

আমি নিশ্চিত করে বলতে পারি, বাংলাদেশ যদি আজ থেকে নিয়ম অনুযায়ী সীমান্ত প্রোটেক্ট করে তাহলে বিএসএফ এর হাতে বাংলাদেশী হত্যা শুণ্যে'র কোঠায় নেমে আসবে, এরপরও যদি জান-মালে'র ক্ষতি হয় তবে সেটা অবশ্যই একতরফা হবে না। সেইসাথে আমরাও অসীম যন্ত্রনা ও জাতিগত লজ্জা কাটিয়ে ওঠা'র পাশাপাশি আত্মনির্ভরশীল জাতি হয়ে দাড়াতে পারবো।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×