অপির দ্বিতীয় বিয়েও টিকলো না
জনপ্রিয় অভিনেত্রী অপি করিম ও নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল দম্পতির সম্পর্কের ইতি ঘটেছে। পারস্পরিক বোঝাপড়ার অভাবে গত মে মাসে তারা স্বেচ্ছায় সম্পর্কের অবসান ঘটিয়েছেন বলে জানা গেছে।
এ সংক্রান্ত একটি খবর মঙ্গলবার গণমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে, বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ঘটনাটি। তবে ব্যক্তিগত ব্যাপারে গণমাধ্যমে এভাবে মাতামাতি করায় ক্ষোভ প্রকাশ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল।
বিচ্ছেদ প্রসঙ্গে সন্ধ্যায় তিনি বাংলামেইলকে বলেন, ‘এটি সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত একটি ব্যাপার নিয়ে আমি মিডিয়ার কাছে মন্তব্য করতে সম্পূর্ণ নারাজ। তবে একটা কথা বলতে চাই, তারকাদের ব্যক্তি জীবনের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ঘটনাকে খবরের উপকরণ বানিয়ে ফেলা অনুচিৎ।’
এ প্রসঙ্গে ফোনে অপি করিমের সঙ্গে বারবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১১ সালের ২ সেপ্টেম্বর বিয়ে করেছিলেন এ তারকাজুটি। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় অসংখ্য নাটকে অভিনয় করেছেন অপি করিম। দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করেন তারা।
এটি উজ্জ্বলের প্রথম বিয়ে হলেও অপির ছিল দ্বিতীয়।
সুত্রঃ ওয়েব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



