ইসলামাবাদের বাংলাদেশ দূতাবাসে হামলার হুমকি পাকিস্তানি তালেবানের!!
১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসিতে অবশেষে ক্ষেপলো পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান, পাকিস্তানও। সংক্ষেপে টিটিপি নামে পরিচিত এই সংগঠনটি ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে হামলার হুমকি দিয়েছে। পাকিস্তানের সংবাদপত্র দি নেশন এ খবর দিয়েছে।
পাকিস্তানে বাংলাদেশের মিশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে, রাষ্ট্রদূতের জন্যও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এরপরও পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দূতাবাসে হামলার আশঙ্কা করছে বলে নেশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পাকিস্তানের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে। তাতে বলা হয়েছে, একটি নিরাপত্তা সংস্থা খবর পেয়েছে কাদের মোল্লার ফাঁসির কারণে তালেবান ক্ষিপ্ত এবং তারা বাংলাদেশ দূতাবাসে হামলা করতে পারে। নাম না জানা সেই নিরাপত্তা সংস্থাটি এই হুমকির পর বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিয়েছে। বাংলাদেশ দূতাবাস ইসলামাবাদের অভিজাত আবাসিক এলাকায় অবস্থিত। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে, তারা বাংলাদেশ দূতাবাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দূতাবাসের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে। ক্রিসমাস উৎসব সামনে রেখে আগেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল।
সুত্র!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন