somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছিঃ, এমন বর্বরতা!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





চরম বর্বর এক ঘটনা ঘটে গেল শিক্ষানগরী রাজশাহীতে। লজ্জা আর অবমাননাকর সেই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল শত শত মানুষ। 'অসম বিয়ের অপরাধে' স্বামী-স্ত্রীকে বেধড়ক পেটানোর পর জুতার মালা পরিয়ে ঘোরানো হলো এলাকায়। পরে খোলা ময়দানে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হলো সকাল থেকে দুপুর পর্যন্ত।


ঘটনাটি ঘটেছে রাজশাহী নগরীর ভাটাপাড়া এলাকায় রবিবার। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের নির্দেশে এই ঘৃণ্য বর্বর ঘটনা ঘটায় এলাকার কিছু মানুষ। নিগ্রহের শিকার দুজন হলেন রুবেল হোসেন (২৫) ও নিলুফা বেগম (৪০)। তাঁদের মধ্যে রুবেল হোটেল কর্মচারী আর নিলুফা অন্যের বাড়িতে কাজ করেন। থাকেন ভাটাপাড়া এলাকার একটি বস্তিতে।


নির্যাতিতদের বক্তব্যে জানা যায়, প্রায় চার মাস আগে নিলুফার সঙ্গে তাঁর স্বামী ফজলুর রহমানের ছাড়াছাড়ি হয়ে যায়।


এরপর চার দিন আগে প্রতিবেশী যুবক রুবেল ও নিলুফা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন। রবিবার সকাল ৯টার দিকে বাড়ি ফিরে তাঁরা বিয়ের বিষয়টি প্রকাশ করলে রুবেলের বাবা মুনসুর আলীসহ তাঁর পরিবারের লোকজন ও এলাকার কিছু অতি উৎসাহী মানুষ গর্জে ওঠে। তারা কাউন্সিলর নূরুজ্জামান টুকুর নির্দেশে রুবেল ও নিলুফাকে ধরে এনে পেটাতে থাকে। এরপর তাঁদের গলায় জুতার মালা পরিয়ে রেললাইনের ধারে মাঠে নিয়ে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই বর্বরতা দেখতে ভিড় করে এলাকার শত শত মানুষ।


এদিকে খবর পেয়ে দুপুর ১টার দিকে সাংবাদিকরা ঘটনাস্থলে যাওয়ার খবরে পুলিশ গিয়ে রুবেল ও নিলুফাকে উদ্ধার করে। এ সময় ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান টুকুও সেখানে হাজির হন।


নির্যাতিত নিলুফা কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ২০-২৫ জন লোক মিলে তঁাদের দুজনকে প্রথমে লাঠি ও হাত দিয়ে পেটায়। প্রায় পাঁচ মিনিট ধরে পেটানোর পর গলায় জুতা-স্যান্ডেলের মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। এভাবে ১০ মিনিট ঘুরিয়ে আনার পর মাঠের মধ্যে দুটি পাশাপাশি বাঁশের খুঁটির সঙ্গে তাঁদের বেঁধে রাখা হয়।


নির্যাতনকারী স্থানীয় আজিজুল ইসলামসহ আরো অনেকের দাবি, রুবেল কদিন আগেও ওই নারীকে মা বলে ডাকত। এখন তারা বিয়ে করেছে বলে দাবি করছে। এটি মেনে নিতে না পারায় স্থানীয় কাউন্সিলরের নির্দেশে তাদের দুজনকে পেটানোর পর বেঁধে রাখা হয়। কাউন্সিলর নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের মুক্ত করা যাবে না বলেও দাবি করে তারা।


এদিকে সাংবাদিকদের সামনেই রুবেলের পরিবারের লোকজন উত্তেজিত হয়ে রুবেলকে মারধর করতে দেখা গেছে। এ সময় রুবেল চিত্কার করে বলছিলেন, 'তোরা তো আমার সব শেষ করি দিলি। এবার আমি নিজেকে শেষ করে দিব। আমি আর এ মুখ দেখাতে পারব না।'


আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশি্লষ্ট কাউন্সিলর নূরুজ্জামান টুকু অবশ্য দাবি করেন, তিনি এ ঘটনা জানতেনই না। পরিবারের নির্দেশেই রুবেল ও নিলুফাকে বেঁধে রাখা হয়েছিল। খবর পেয়ে তিনি বরং তাঁদের ছাড়ানোর ব্যবস্থা করেন।


নগরীর রাজপাড়া থানার ওসি এ বি এম রেজাউল করিম কালের কণ্ঠকে বলেন, 'এক যুবক ও নারীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করেছে। তাঁরা অভিযোগ দিলে নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'





সুত্র
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×