প্রিয় প্রেমিকা,
গত আষাঢ়ে জীবনের ২০ টা বছর পার হলো
তোমার মত আর কাউকে পাওয়া যায়নি বলে,
বৃষ্টি হলে এখনও আমায় একাই ভিজতে হয় ।
বড় রাস্তার পাশে তোমার সেই প্রিয় অর্জুন গাছটা এখন আর নেই
সেখানে এখন বড় রেস্তোরা , বিরিয়ানীর ঘ্রাণ ।
তোমার এই ভালোবাসার শহরে
আজ আমি বড্ড বেমানান ।
বড় আম গাছটার আড়ালে
যেখানে বসে জীবনের সেরা কয়েকটি মুহূর্ত কাটিয়েছিলাম
আজ সেখানে ইমারত তুলেছে ঢাকা মহানগর ।
বৃষ্টি এলে আগের মতো আর আশ্রয় খুজে পাই না
উন্নয়নের বন্যায় ভাসছে এখন তোমার প্রিয় শহর ।
তোমার এই উন্নত শহরটাকে আমার হাতে ছেড়ে
তুমি বেশ আরামেই আছো শুনেছি
শ্যানন স্ট্রীটের বাড়িতে ।
আমার খবর কি রাখো প্রেমিকা ?
আমি যে আজ হারিয়েছি পথ
কালো ধোঁয়া আর অন্ধ গলিতে ।।
...................................................
কবিতা উৎসর্গ করলাম, পছন্দের দুই শহুরে পাখি একজন আরমান ও আমিনুর রহমান জেসন ভাইকে ।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


