somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্না বনাম আমি

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- শান্ত! আমি তোকেই খুঁজছিলাম।
- কেন কি হয়েছে আবির দা?
- একটা সমস্যা হয়েছে। তোকে কিছু একটা করতেই হবে।
- সমস্যা সমাধান তাও আবার আমি? মজা করার জন্য আর কাউকে পেলে না?
- আরে মজা না। শুন কেউ একজন অর্নার নামে অর্নার ছবি দিয়ে ফেক আইডি খুলেছে।
- কি বল সত্যি নাকি? এই কাজটা কে করল পরিচিত কেউ?
- আরে আমি কি জানি কে করল? জানলে ঐ হারামজাদা এতক্ষণে হাসপাতালে থাকত।
- ওকে আইডি লিংক দাও।

.
আমি আবিরদার কাছ থেকে আইডি লিংক নিয়ে চলে এলাম। রাগে গা জ্বলে যাচ্ছে। একে তো মেয়েটা আমার আত্মীয় তার উপর আমি মানে মেয়েটারে লাইক করি। অর্না মেয়েটা ভারি মিষ্টি। কোন হারামজাদা কজটা করছে জানতে পারলে আবিরদার আগে আমিই ওকে হাসপাতালে পাঠাতাম। ভালই হল আবিরদা আর অর্নার কাছে নায়ক হওয়ার সুযোগ পাওয়া গেল। তবুও প্রচন্ড রাগ হচ্ছে। এত মেয়ে থাকতে কেন অর্নার নাম দিয়েই, না এখন ভাবনা চিন্তা বাদ দিয়ে কাজে লাগতে হবে।

.
অতঃপর ঐ আইডিতে ডুকলাম। মাথা গরম ছিল, প্রথমে আইডি থেকে অর্নার ছবি সরিয়ে ডিএকটিভ করতে বললাম। হারামজাদা উলটো আমাকে ধমক দিল। ওকে হালকা গালাগালি করে, একটা ছোট খাটো হুমকি দিলাম। ওর ইউজার নেম এ দেখলাম রাজ লেখা। মানে আইডি প্রথমে যে নাম দিয়ে খোলা হয়েছে সেটা। এই নামটা ভুয়াও হতে পারে এবং আমি শাহরুখ খান বাদে রাজ নামের আর কাউকে চিনি না। আইডিখান হ্যাক করার চেষ্টা করলাম। কিন্তু এই আইডি হ্যাক করা সম্ভব না। হারামজাদাটার মোবাইল নাম্বারের লাষ্ট দুই ডিজিট শুধু জানতে পারলাম ৬৩। আমার পরিচিত কার নাম্বারের লাস্টে ৬৩ না।

.
এরপর আমার সব গুলা আইডি দিয়ে একশন করলাম। এটা ভীষণ ঝামেলার কাজ আর এত সময় লাগে যে বিরক্তি ধরে যায়। তবুও অর্নার কথা ভেবে সব বিরক্তি কে বিসর্জন দিলাম। প্রায় ১৪ ঘন্টা পরও আইডি জীবিত। চিন্তায় পড়ে গেলাম। হিরো না হয়ে জিরো হয়ে যাব নাকি। চিন্তাটা বাদ দিয়ে আবার সব আইডি দিয়ে একশন করলাম। ৬ ঘন্টা পর আইডি গায়েব।

.
আবিরদাকে ফোন দিয়ে বললাম ডান। আইডি গায়েব। ঐ ছেলেটার নাম্বারের লাস্ট দুই ডিজিট ৬৩। আর নাম রাজ। এটা ভুয়া নামও হতে পারে। আবিরদাও একে চিনে না। আবিরদার কথা শুনে বুঝার বাকি রইল না যে আমি তার কাছে হিরো হতে পেরেছি। কিন্তু তার বোনের কাছেও কি হতে পেরেছি জানতে খুব ইচ্ছে জাগছিল। কিন্তু জানার কোন উপায় ছিল না।

.
কয়েকদিন পর হঠাৎ অর্নার সাথে দেখা। আমি অর্নাকে দেখে বুক ফুলিয়ে হাটঁতে লাগলাম। একবার ওর চোখের দিকে তাকাতেই দেখলাম আগুন ঝরছে। পাশ কাটিয়ে চলে এলাম হঠাৎ পেছন থেকে ডাক দিল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। খুব আনন্দও হচ্ছিল।
- তুমি নিজেকে কি ভাব?
আমি হতবাক। ধন্যবাদের বদলে তিরস্কার হবে নাকি। আমি বললাম কেন কি ভাবব?
- তুমি মানুষকে বলে বেড়াও আমি তোমাকে ভালবাসি। আমার বিয়ে তোমার সাথেই হবে?
আমার হৃদস্পন্দন দ্বিগুন হয়ে গেল। এই মেয়েটা এইসব কি বলে।
- আমি কাকে বললাম?
- কেন রাজকে বলনি?
- না তো। কোন রাজ?
- ও এখন তুমি রাজকেও চিন না। তাহলে ও তোমাকে চিনল কি করে? যত্তসব। জীবনেও আমার বিষয়ে নাক গলাতে আসবা না।
.
আমি কোনো কথা না বলেই ফিরে এলাম। যার জন্য যুদ্ধ করি সে ই বলে সন্ত্রাস। রাজ নামের ফইন্নিটা কত বড় ভন্ড বুঝতে পারছি। কিন্তু অর্নাকে বোঝাবে কে? তবে একটা কথার প্রমান পেয়ে গেলাম, সুন্দরী মেয়েদের মন ভন্ড ছেলেরাই পায়। আমি এখন অর্নার কাছ থেকে যথেষ্ট পরিমান দূরত্ব বজায় রেখে চলি। কি দরকার অহেতুক অবহেলার। জানি অর্না একদিন বুঝবে, হয়তোবা দেরী হবে। আমি তার অপেক্ষায় নেই, আমি তার বুঝার অপেক্ষায় আছি। যে দিন সে তার তার ভুল বুঝতে পারবে সেদিন তার মুখটা দেখার মত হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×