![]()
কেমন করে যেন আমার ভাবনাটা কেড়ে নাও নিজের কাছে
অদৃশ্যে নিরালায় আমি কেবলি কেঁদে যাই,ডুবে যাই অনন্তর প্রান্তে
আমার ভাবনাকে তুমি ছেলেখেলা করে এমনিভাবে কাঁদালে
তোমাকেও কাদতে হবে একদিন ঠিক এমনি করে
আমার এই জীবনে আর কত সয়
কেন সময়ের এত মিথ্যে অপচয়
আজ রজনী মিথ্যে হল বল কার অভিমানে,
যেথায় আমি ছিলেম তুমি ছিলেনা সেইখানে
আমি আমার হতে চাইনে চেয়েছিলাম অন্য
হাতের সেই গোলাপখানি ছিল কার জন্য?
অভিমানী জানতে চাই ভাল আছ তো?
নাকি অভিমান আর অবজ্ঞায় আবারও সেই পুরনো রাস্তায় হেঁটে যাচ্ছ
ভুলে গিয়ে জীবনের সব প্রাপ্তি।
নোটঃ পৃথিবীর একপ্রান্তে যদি তুমি কাঁদ তবে জেনে রেখো তোমার জন্য অন্য প্রান্তে কেউ না কেউ কাঁদে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



