![]()
কেউ বলতে পার?
বেঁচে থাকার যুদ্ধটা কবে শুরু হবে,সত্যিকারের বেঁচে থাকার যুদ্ধ?
কবে গিয়ে ছেলেকে বলব?
বাজান,আজ সত্যিকারের যুদ্ধে যাচ্ছি,বেঁচে থাকার যুদ্ধে
তোর জন্য,তোর অনাগত ভবিষ্যতের জন্য
স্বাধীনদেশের এই পরাধীনতা মুছে দিয়ে আসি
চেতনা আর জাতীয়তাকে দেবো আজ ফাঁসি।
কেউ ভাত দেয় না,কেউ বলে না খেয়েছিস কি?
কেউ পয়সা দেয় না,খবর নেয় না বেঁচে আছিস কি?
তাই,
আমি মুক্তি চাই,ষোলকোটি আজ মুক্তি চায়
ছেড়ে দে,কিছু দিন হেসে খেলে বাঁচি।
স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ,এখন ষোলকোটি
বেঁচে থাকার যুদ্ধে আমি একাই,এখন কত কোটি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



