****************************
কাঁধের উপর হাত রাখা যায়,হওয়া যায় নির্ভার
বিশ্বাস আর আস্থা মিলে শুরু হয় সংসার।
আমার হাতের তিনটে পদ্ম তোমারে করেছি দান
তুমি সৃষ্টি করেছ মনের জানালা,গড়েছ সন্তান
তোমার জন্য আকাশ আমি
জানে আমার অন্তর্যামী
তুমি হয়েছে সবুজ বাগান
আমার হৃদকমলের প্রাণ।
ভালবাসা কেবলি দিয়ে গেছ মোরে কেঁদেছ অফুরান
তোমারেই আমি চেয়েছি শুধু, যেখানে থেমেছে গান।
পূর্ণ আমার পূন্যবতী
কেন কর ডাকাডাকি!
তোমায় আমি কোথায় রাখি?
আমি যে নীল আসমান!!
সব ভাবনার সব শেষে তুমি আমি মিলেমিসে,সাজায়েছি মোদের ঘর
আসে আসুক কাল রাতি নিভে যাক ঝাড়বাতি,হইয়ো নাকো পর।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




