প্রতিনিয়ত আমি হেরে যাচ্ছি আমার সময়ের কাছে
আকাঙ্খাগুলো হয়ে যাচ্ছে মরুভূমির অর্কিড
জল বিহীন জীবন যাপন,কন্টকময় নাট্য।
আর মাত্র ছটি বছর ভেবেছিলাম.........
ভাবনার প্রথমা থেকেই শুরু হয়েছে অনিশ্চিত যাত্রা
এক একটা দিন,এক একটা নব্য যন্ত্রনা।
প্রীতিলতা,
তুমি কি ভেবে দেখেছ এসব
তুমি বলেছিলে তুমি আমায় বোঝ!
সত্যি কি বোঝ,নাকি তুমিও সময়ের মত মিথ্যে বল?
মানুষ পর্বত ডিঙ্গায়,আমি সময় ডিঙ্গাতে পারি না
বিধাতার কাছেও দারুন উপভোগ্য আমার জীবন মঞ্চ
নাটকের পর নাটক চলে বিরতিহীন.........
এখন,
সব ছেড়ে ছুড়ে বিবাগী হবার অপেক্ষায়,আমার নূন্যতম জীবন।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




